হোম > সারা দেশ > ময়মনসিংহ

ভালুকায় সড়কে প্রাণ গেল কিশোরের

উপজেলা প্রতিনিধি, ভালুকা (ময়মনসিংহ)

প্রতীকী ছবি

ময়মনসিংহের ভালুকায় গাড়ি চাপায় আলী নূর (১৪) নামে এক কিশোর নিহত হয়েছে। বৃহস্পতিবার সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মেহেরাবাড়ি নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।

নিহত আলী নূর নেত্রকোনা সদর উপজেলার লাইট ইঞ্জিন চল্লিশাপাড়ার মো. উজ্জ্বল মিয়ার ছেলে। সে স্থানীয় একটি সিএনজি গ্যারেজে কাজ করত।

স্থানীয় সূত্র জানায়, সড়ক পার হওয়ার সময় ময়মনসিংহগামী একটি দ্রুতগতির অজ্ঞাত গাড়ি তাকে চাপা দেয়। এতে সে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ভরাডোবা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ বি এম মেহেদী মাসুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় নিহত ২

ময়মনসিংহে শিক্ষার্থী ইকবাল হত্যা মামলায় ৭ জনের মৃত্যুদণ্ড

জামালপুরে পাঠক মেলার অভিষেক

নালিতাবাড়ী সীমান্ত দিয়ে বাংলাদেশির লাশ হস্তান্তর করেছে বিএসএফ

সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন মানসুরা আক্তার

ময়মনসিংহে হামে আক্রান্ত আরো এক শিশুর মৃত্যু

আগের দামে কেনা জ্বালানি তেল বাড়তি দরে বিক্রির অভিযোগ

গফরগাঁওয়ে ৬৩ হাজার শিশু পাবে হাম-রুবেলার টিকা

ময়মনসিংহ মেডিকেল কলেজে সংঘর্ষের ঘটনায় ছাত্রদলের দুই নেতাকে অব্যাহতি

নিষেধাজ্ঞা উপেক্ষা করে ঝুঁকিপূর্ণ ব্রিজে চলছে ভারী যানবাহন