হোম > সারা দেশ > ময়মনসিংহ

বকশীগঞ্জে পৃথক দুর্ঘটনায় দুইজন নিহত

উপজেলা প্রতিনিধি, বকশীগঞ্জ (জামালপুর)

জামালপুরের বকশীগঞ্জে পৃথক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। মঙ্গলবার (৭ অক্টোবর) সন্ধ্যায় ধানুয়া কামালপুর ইউনিয়নের মির্ধাপাড়া মোড় এলাকায় অটোরিকশার ধাক্কায় নজরুল ইসলাম দফাদার (৭০)। তিনি উপজেলার মির্ধাপাড়া গ্রামের মৃত হোসেন আলীর ছেলে।

স্থানীয় সূত্র জানায়, মির্ধাপাড়া জামে মসজিদে মাগরিবের নামাজ আদায় করে হেঁটে নিজ বাড়িতে ফিরছিলেন নজরুল ইসলাম দফাদার। বাড়ি ফেরার পথে পেছন থেকে একটি অটোরিকশা তাকে ধাক্কা দেয়। এসময় তিনি গুরুতর আহত হন। তাকে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। পরে ময়মনসিংহ নেওয়ার পথে রাত ৯ টার দিকে তিনি মারা যান।

এরআগে সোমবার বিকেলে উপজেলার সাধুরপাড়া ইউনিয়নের আর্চ্চাকান্দি গ্রামে ডাল কাটতে গিয়ে গাছ থেকে পড়ে আহত হন শহিদুল্লাহ শেখ (৩৫)। তিনি ওই গ্রামের চাঁন আলীর ছেলে। মঙ্গলবার রাত ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ জানান, দুইটি পৃথক ঘটনায় বীর মুক্তিযোদ্ধা ও আরেকজন যুবকের মৃত্যু হয়েছে, উভয় ঘটনায় আইনগত ব্যবস্থা চলমান রয়েছে।

বকশীগঞ্জে পুকুর থেকে মর্টারশেল উদ্ধার

শেরপুরে ৮৩৫ লিটার ডিজেল জব্দ, জরিমানা লাখ টাকা

জমি নিয়ে বিরোধের জেরে রক্তক্ষয়ী সংঘর্ষ, নারী নিহত

শেরপুরে সড়ক ও সেতু না থাকায় জনদুর্ভোগ

ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় নিহত ২

ময়মনসিংহে শিক্ষার্থী ইকবাল হত্যা মামলায় ৭ জনের মৃত্যুদণ্ড

জামালপুরে পাঠক মেলার অভিষেক

নালিতাবাড়ী সীমান্ত দিয়ে বাংলাদেশির লাশ হস্তান্তর করেছে বিএসএফ

সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন মানসুরা আক্তার

ময়মনসিংহে হামে আক্রান্ত আরো এক শিশুর মৃত্যু