হোম > সারা দেশ > ময়মনসিংহ

নিজ বাড়ির সামনে ট্রাকচাপায় যুবক নিহত

উপজেলা প্রতিনিধি, ফুলপুর (ময়মনসিংহ)

ময়মনসিংহের ফুলপুরে ট্রাকের চাপায় পিষ্ট হয়ে জোবায়েদ আহমদ (৪০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। ৯ সেপ্টেম্বর সকাল ছয়টায় ঢাকা-শেরপুর মহাসড়কের মোকামিয়ায় এ ঘটনা ঘটে।

জানা যায়, মোকামিয়া গ্রামের শুকুর মাহমুদের পুত্র জোবায়েদ আহমদ সকাল ছয়টায় বাড়ির সামনে ঢাকা-শেরপুর মহাসড়কে হাঁটতে বের হন। এ সময় ঢাকা থেকে আসা শেরপুরগামী মালবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে পাশের খাদে পড়ে।

এ সময় ট্রাকটির নিচে পিষ্ট হয়ে জোবায়েদ ঘটনাস্থলেই মারা যান। ট্রাকের ড্রাইভার ও হেলপার পালিয়ে গেছে।

বিএনপির দুই পক্ষের সংঘর্ষ: দ্বিতীয় দিনেও বহাল ১৪৪ ধারা

মদনে পুলিশের ওপর হামলা, সেই ছাত্রদল নেতা বহিষ্কার

ছাত্রদল নেতার হামলায় দুই পুলিশ সদস্য আহত, আটক ১

গাছের ডালে ঝুলন্ত অবস্থায় সেনা সদস্যের লাশ উদ্ধার

বিএনপির দুই পক্ষের সংঘর্ষে নান্দাইলে ১৪৪ ধারা

উদ্বোধনের আগেই ভালুকা মডেল মসজিদের বিভিন্ন স্থানে ফাটল

মাদারগঞ্জে জ্যৈষ্ঠের দাবদাহে বেড়েছে তালশাঁসের কদর

ভুল নম্বরে পাঠানো টাকা ফেরত আনতে গিয়ে সড়কে প্রাণ গেল যুবকের

জামালপুরে তীব্র তাপদাহ, হিটস্ট্রোকে ৩ কৃষক-শ্রমজীবীর মৃত্যু

বিষাক্ত সাপের কামড়ে চার বছরের শিশুর মৃত্যু