হোম > সারা দেশ > ময়মনসিংহ

কোনো ধর্ম বা ধর্মাবলম্বীদের ব্যবহার করে না বিএনপি: এমরান সালেহ প্রিন্স

ময়মনসিংহ অফিস

বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, বিএনপি কোনও ধর্ম বা ধর্মাবলম্বীদের রাজনৈতিক কারণে ব্যবহার করে না । ধর্ম-বর্ণ-গোত্র নির্বিশেষে বিএনপি সকলের জন্য কল্যাণকর তথা সর্বজনীন দল। বিএনপি ধর্ম নিয়ে রাজনীতি করে না বরং ধর্মীয় মূল্যবোধ ও সংস্কৃতিকে অগ্রাধিকার দিয়ে সমাজে শান্তি, নৈতিকতা বিস্তার ঘটাতে চায়। অতীতে আওয়মী লীগ সংখ্যালঘুদের ভোটব্যাংক বিবেচনায় নিয়ে রাজনৈতিক উদ্দেশ্যে অপব্যবহার করতে চেয়েছে । এতে আওয়ামী লীগ লাভবান হলেও সংখ্যালঘু সম্প্রদায়ের চরম ক্ষতি হয়েছে ।

তিনি বৃহস্পতিবার সকালে ময়মনসিংহের ধোবাউড়ার সদরের জেলা পরিষদ ডাকবাংলো চত্বরে দুর্গাপূজা পুনর্মিলনী অনুষ্ঠানে এ কথা বলেন।

প্রিন্স সকলকে স্বাগত ও বিজয় দশমীর শুভেচ্ছা জানিয়ে বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশে জনগণ একে অপরের ধর্মীয় ও সামাজিক উৎসবে অংশ নেয়, এটাই বাংলাদেশি জাতির ঐতিহ্য । তিনি ধর্ম-বর্ন নির্বিশেষে সকলকে এই ঐতিহ্য ধরে রাখার আহবান জানিয়ে বলেন এর মধ্যেই নিহিত রয়েছে বাংলাদেশি জাতীয়তাবাদী দর্শন।

তিনি ধানের শীষে আস্থা রাখার জন্য হিন্দু সম্প্রদায়ের প্রতি আহবান জানিয়ে বলেন, সংখ্যাগরিষ্ঠ মানূষের ইসলামী মূল্যবোধকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে, অন্যান্য ধর্মীয় মূল্যবোধকে সর্বাধিক অগ্রাধিকার ও গুরত্ব দেয় । আগে রাজধানীতে হলেও আগামী দিনে হালুয়ঘাট ও ধোবাউড়ায় ঈদ, পূজা ও বড়দিন পুনর্মিলনীর অয়োজন অব্যাহত রাখার ইচ্ছা প্রকাশ করেন । তিনি আগামী দিনে হিন্দু সম্প্রদায়ের মন্দিরসহ অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠান সংস্কারে সহযোগিতার প্রতিশ্রুতি দেন ।

পুনর্মিলনী অনুষ্ঠানে বিএনপির নেতৃবৃন্দের মধ্যে সাবেক উপজেলা চেয়রম্যান মফিজ উদ্দিন, ধোবাউড়া উপজেলা বিএনপির আহবায়ক অধ্যাপক আজহারুল ইসলাম কাজল, সদস্য সচিব আনিসুর রহমান মনিক, সিনিয়র যুগ্ম আহবায়ক মোয়জ্জেম হোসেন খান লিটন, সনাতনী সম্প্রদায়ের নেতাদের মধ্যে সুভাষ সাহা, নারায়ণ হাজং, মিনতী শীল, আশীষ সাহা, বিপুল চন্দ্র সেন বক্তব্য রাখেন ।

শূন্যরেখায় ৬ দিন ধরে খোলা আকাশের নিচে বিএসএফের ঠেলে দেওয়া নারী

গারো পাহাড়ে লাল পিঁপড়ার ডিম বেচে চলে শত পরিবারের জীবিকা

জামালপুরে রেলওয়ে ওভারপাসে বোমা, নিষ্ক্রিয় করল সেনাবাহিনী

জামালপুর রেলওয়ে ওভারপাসে বোমাসদৃশ বস্তু, আতঙ্কে যান চলাচল বন্ধ

ময়মনসিংহে এআরএমসিতে বর্ণিল আয়োজনে নবীনবরণ অনুষ্ঠিত

৩৬ দিনের আন্দোলনে স্বৈরাচারকে বিদায় করেছি: শিবির সেক্রেটারি

এক কিশোরের ছুরিকাঘাতে আরেক কিশোর নিহত

দেওয়ানগঞ্জ সীমান্তে তিন দিন ধরে শূন্যরেখায় সেই নারী

অব্যবস্থাপনায় মুখ ফিরিয়ে নিচ্ছেন পর্যটকেরা

মালয়েশিয়ায় বাবরের অস্ত্রোপচার সম্পন্ন, দেশবাসীর কাছে দোয়া কামনা