হোম > সারা দেশ > ময়মনসিংহ

ঝিনাইগাতীতে আওয়ামী লীগ নেত্রী গ্রেপ্তার

ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি

শেরপুরের ঝিনাইগাতী উপজেলা মহিলা আওয়ামী লীগের আহ্বায়ক ও শেরপুর জেলা পরিষদের সাবেক সদস্য আয়েশা সিদ্দিকা রুপালিকে বিশেষ ক্ষমতা আইনের মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার ঝিনাইগাতী উপজেলার তেঁতুলতলার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে ঝিনাইগাতী থানা পুলিশ। গ্রেপ্তার আয়েশা সিদ্দিকা রুপালি শ্রীবরদী উপজেলার আব্দুর রহিমের মেয়ে।

পুলিশ জানায়, আয়েশা সিদ্দিকা রুপালীর বিরুদ্ধে ঝিনাইগাতী থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা রয়েছে। ওই মামলার আসামি হিসেবে তাকে শুক্রবার গ্রেপ্তার করা হয়।

ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আল আমীন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, আয়শা আক্তার রুপালিকে বিশেষ ক্ষমতা আইনের একটি মামলায় আদালতে পাঠানো হয়েছে।

এমএস

দেশে ফিরল ইরাকে নিহত দুই প্রবাসীর লাশ

আর্জেন্টিনা সমর্থকের মাথা ন্যাড়া করলেন ব্রাজিল সমর্থক

মদনে রিপোর্টার্স ক্লাবের কার্যনির্বাহী পরিষদ গঠন

তিন ছাগল পিটিয়ে হত্যা, মৃত ছাগল নিয়ে থানায় মালিক

বকশীগঞ্জে বিষধর সাপের কামড়ে একজনের মৃত্যু

নেত্রকোণায় গোসলে নেমে পুকুরে ডুবে দুই বোনের মৃত্যু

ব্রাজিলের পতাকা টাঙাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে স্কুল ছাত্রের মৃত্যু

গৃহবধূকে উত্ত্যক্ত করাকে কেন্দ্র করে সংঘর্ষ, নারীসহ আহত ৮

বিয়েবাড়ির ব্যস্ততার ফাঁকে পুকুরে ডুবে দুই বোনের মৃত্যু

মাদকের শেকড় উপড়ে ফেলতে হবে: জিএম সিরাজ