হোম > সারা দেশ > ময়মনসিংহ

তিন সপ্তাহ ধরে বন্ধ জারিয়া লোকাল ট্রেন, ভোগান্তিতে হাজারো যাত্রী

উপজেলা প্রতিনিধি, পূর্বধলা (নেত্রকোণা)

জারিয়া-ময়মনসিংহ রেলপথের জারিয়া লোকাল ট্রেনটি হঠাৎ বন্ধ হয়ে যাওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন ধোবাউড়া, দুর্গাপুর, কলমাকান্দা ও পূর্বধলা উপজেলার হাজার হাজার মানুষ। ফলে বিকল্প পথে অতিরিক্ত খরচ ও জীবনের ঝুঁকি নিয়ে ময়মনসিংহ বিভাগীয় শহরসহ দেশের বিভিন্ন স্থানে তারা প্রতিদিন যাতায়াত করছেন।

রেলওয়ে সূত্রে জানা গেছে, ময়মনসিংহ রেলস্টেশন থেকে পাঁচ বগির জারিয়া লোকাল ট্রেনটি প্রতিদিন চারবার এ পথে চলাচল করত। উক্ত রেলপথে কোনো আন্তঃনগর ট্রেন না থাকায় স্থানীয় যাত্রীরা সম্পূর্ণভাবে এই লোকাল ট্রেনের ওপর নির্ভরশীল ছিলেন। কিন্তু গত ৩০ সেপ্টেম্বর ট্রেনটির ইঞ্জিনে ত্রুটি দেখা দেয়। সেদিনই সেটি মেরামতের জন্য ঢাকায় পাঠানো হয়। তিন সপ্তাহ কেটে গেলেও এখনো ইঞ্জিনটি ফেরত আসেনি বা বিকল্প কোনো ইঞ্জিন সরবরাহ করা হয়নি।

ময়মনসিংহ রেলওয়ে স্টেশন সুপারিন্টেনডেন্ট সেলিম হারুন জানান, ইঞ্জিন সংকটের কারণে জারিয়া লোকাল ট্রেনটি সাময়িকভাবে বন্ধ রয়েছে। মেরামত সম্পন্ন হলে ট্রেনটি পুনরায় চালু করা হবে। তবে কবে থেকে এ মুহূর্তে বলা যাচ্ছে না।

জমি নিয়ে বিরোধ, ভাতিজার হাতে চাচা খুন

বিজিবির অভিযানে ভারতীয় জিরা ও মদ জব্দ

জামালপুরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত যুবকের মৃত্যু

জ্যেষ্ঠতা লঙ্ঘন করে বিএনপি পদধারীকে ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিয়োগ

মাদারগঞ্জে ৬ বছরের ছেলের সামনে নদীতে ডুবে প্রাণ গেল বাবার

বিএনপির দুই পক্ষের সংঘর্ষ: দ্বিতীয় দিনেও বহাল ১৪৪ ধারা

মদনে পুলিশের ওপর হামলা, সেই ছাত্রদল নেতা বহিষ্কার

ছাত্রদল নেতার হামলায় দুই পুলিশ সদস্য আহত, আটক ১

গাছের ডালে ঝুলন্ত অবস্থায় সেনা সদস্যের লাশ উদ্ধার

বিএনপির দুই পক্ষের সংঘর্ষে নান্দাইলে ১৪৪ ধারা