হোম > সারা দেশ > ময়মনসিংহ

ময়মনসিংহে কলেজছাত্রকে কুপিয়ে হত্যা

উপজেলা প্রতিনিধি, গফরগাঁও (ময়মনসিংহ)

ময়মনসিংহের গফরগাঁওয়ে পূর্বশত্রুতার জেরে রিফাত মিয়া (২০) নামে এক কলেজছাত্রকে কুপিয়ে হত্যা করা হয়েছে। নিহত রিফাত গফরগাঁও সরকারি কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।

শনিবার (৪ এপ্রিল) বিকেলে উপজেলার রাওনা ইউনিয়নের পাঁচুয়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতের পরিবার জানায়, দীর্ঘদিন ধরে রিফাতের সঙ্গে প্রতিবেশী মফিজ উদ্দিনের ছেলে কথিত মাদক কারবারি মনির হোসেনের বিরোধ চলছিল। পূর্ববিরোধের জেরে বিকেল সাড়ে ৫টার দিকে মনির রিফাতকে দা দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে।

পরবর্তীতে তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে প্রথমে গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রিফাত মারা যায়।

রাওনা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জালাল উদ্দিন জানান, মনির এলাকার একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। তিনি দীর্ঘদিন ধরে কিছু নেতার ছত্রছায়ায় মাদক ব্যবসা করে আসছেন। মাদক ব্যবসায় বাধা দেওয়ার কারণেই রিফাতকে হত্যা করা হয়েছে বলে তিনি দাবি করেন।

গফরগাঁও থানার ওসি আ স ম আতিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পূর্ববিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রিফাতের মৃত্যুর পর কোতোয়ালি থানার পুলিশ লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে।

ময়মনসিংহে দুর্বৃত্তের ছুরিকাঘাতে স্বেচ্ছাসেবক দলের কর্মী নিহত

শূন্যরেখায় ৬ দিন ধরে খোলা আকাশের নিচে বিএসএফের ঠেলে দেওয়া নারী

গারো পাহাড়ে লাল পিঁপড়ার ডিম বেচে চলে শত পরিবারের জীবিকা

জামালপুরে রেলওয়ে ওভারপাসে বোমা, নিষ্ক্রিয় করল সেনাবাহিনী

জামালপুর রেলওয়ে ওভারপাসে বোমাসদৃশ বস্তু, আতঙ্কে যান চলাচল বন্ধ

ময়মনসিংহে এআরএমসিতে বর্ণিল আয়োজনে নবীনবরণ অনুষ্ঠিত

৩৬ দিনের আন্দোলনে স্বৈরাচারকে বিদায় করেছি: শিবির সেক্রেটারি

এক কিশোরের ছুরিকাঘাতে আরেক কিশোর নিহত

দেওয়ানগঞ্জ সীমান্তে তিন দিন ধরে শূন্যরেখায় সেই নারী

অব্যবস্থাপনায় মুখ ফিরিয়ে নিচ্ছেন পর্যটকেরা