হোম > সারা দেশ > ময়মনসিংহ

র‌্যাবের হাতে ডাকাতসহ গ্রেফতার ২

জেলা প্রতিনিধি, ময়মনসিংহ

কিশোরগঞ্জের করিমগঞ্জে ইয়াবাসহ রিপন মিয়া নামে ৩৪ বছর বয়সী এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব।

মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ২৫০ ইয়াবা উদ্ধার করা হয়।

একই রাতে জেলার ভৈরব উপজেলার নাটালের মোড় থেকে র‌্যাবের হাতে গ্রেফতার হন মো. লোকমান ওরফে পিচ্চি লোকমান নামে এক ডাকাত সদস্য।

র‌্যাব-১৪ এর সিইও ও অতিরিক্ত ডিআইজি নয়মুল হাসান বলেন, গত ১৩ ডিসেম্বর শ্বশুরবাড়ি থেকে পরিবারের সদস্যদের নিয়ে নদীপথে বাড়ি ফিরছিলেন ভৈরব উপজেলার জগন্নাথপুরের কাজল মিয়া। পথে ডাকাতদের হামলার শিকার হন তারা। ওই সময় তার কাছ থেকে মোবাইল, ১৪ ভরি স্বর্ণ ও ৬৭০০ টাকা লুটে নেন।

এ ঘটনায় ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ থানায় অজ্ঞাতদের বিরুদ্ধে মামলা করেন ভুক্তভোগী কাজল। এরই পরিপ্রেক্ষিতে মঙ্গলবার রাতে ভৈরবের নাটালের মোড়ে অভিযান চালিয়ে লোকমানকে গ্রেফতার করেন র‌্যাব সদস্যরা। গ্রেফতারদের থানায় হস্তান্তর করা হয়েছে।

গান বাজাতে নিষেধ করায় শিক্ষকের চোখ তুলে ফেলার চেষ্টা

আধুনিক দেশ গড়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছে সরকার: প্রতিমন্ত্রী ইকবাল

পুকুরে ডুবে শিশুর মৃত্যু, ঈদের আনন্দে শোকের ছায়া

অভিমান করে আদায় করা সেই বাইকেই প্রাণ গেল কলেজছাত্রের

মৃত্যুর পরে আল্লাহর কাছে জবাবদিহি সহজ হোক: ডেপুটি স্পিকার

ঠাকুরগাঁওয়ে সাবেক এমপি দবিরুলের দাফন সম্পন্ন

ময়মনসিংহ মেডিকেলে হামের উপসর্গে আরো দুই শিশুর মৃত্যু

কলমাকান্দায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে দুই যুবকের মৃত্যু

ময়মনসিংহে পিকআপ-সিএনজি সংঘর্ষে বাবা-ছেলে নিহত

জামালপুরে বিনোদন কেন্দ্রগুলোয় দর্শনার্থীদের উপচে পড়া ভিড়