হোম > সারা দেশ > ময়মনসিংহ

ময়মনসিংহে ২৪ হাজার লিটার জ্বালানি তেল জব্দ, ২ লাখ টাকা জরিমানা

ময়মনসিংহ অফিস

ময়মনসিংহের ফুলপুরে একটি মিনি পেট্রোল পাম্পে অভিযান চালিয়ে অবৈধভাবে মজুত করা প্রায় ২৪ হাজার লিটার জ্বালানি তেল জব্দ করেছে উপজেলা প্রশাসন। গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালায় তারা।

শনিবার দুপুরে উপজেলার পয়ারী রোডের আমুয়াকান্দা এলাকায় ‘মেসার্স পপি ট্রেডার্স’ নামে পেট্রোল পাম্পে এ অভিযান চালানো হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া ইসলাম সীমা ভ্রাম্যমাণ আদালত বসিয়ে পেট্রোল পাম্পের মালিককে জরিমানা করেন।

অভিযানে পাম্পটিতে অবৈধভাবে মজুত করা ৪ হাজার ৫০০ লিটার পেট্রোল এবং ১৯ হাজার ৫০০ লিটার ডিজেলসহ ২৪ হাজার লিটার জ্বালানি তেল জব্দ করা হয়। এ ঘটনায় পাম্পের মালিক হাবিবুর রহমানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর আওতায় ২ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

অভিযানে সহকারী কমিশনার (ভূমি) শফিকুল ইসলাম এবং ফুলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) রাশেদুল ইসলাম উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া ইসলাম সীমা বলেন, “জ্বালানি তেলের অবৈধ মজুত ও বাজারে কৃত্রিম সংকট সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে প্রশাসন। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

স্থানীয়দের অভিযোগ, সাম্প্রতিক সময়ে এলাকায় জ্বালানি তেলের অস্বাভাবিক সংকট দেখা দিলেও কিছু অসাধু ব্যবসায়ী গোপনে তেল মজুত করে উচ্চমূল্যে বিক্রির চেষ্টা করছিল।

ময়মনসিংহে দুর্বৃত্তের ছুরিকাঘাতে স্বেচ্ছাসেবক দলের কর্মী নিহত

শূন্যরেখায় ৬ দিন ধরে খোলা আকাশের নিচে বিএসএফের ঠেলে দেওয়া নারী

গারো পাহাড়ে লাল পিঁপড়ার ডিম বেচে চলে শত পরিবারের জীবিকা

জামালপুরে রেলওয়ে ওভারপাসে বোমা, নিষ্ক্রিয় করল সেনাবাহিনী

জামালপুর রেলওয়ে ওভারপাসে বোমাসদৃশ বস্তু, আতঙ্কে যান চলাচল বন্ধ

ময়মনসিংহে এআরএমসিতে বর্ণিল আয়োজনে নবীনবরণ অনুষ্ঠিত

৩৬ দিনের আন্দোলনে স্বৈরাচারকে বিদায় করেছি: শিবির সেক্রেটারি

এক কিশোরের ছুরিকাঘাতে আরেক কিশোর নিহত

দেওয়ানগঞ্জ সীমান্তে তিন দিন ধরে শূন্যরেখায় সেই নারী

অব্যবস্থাপনায় মুখ ফিরিয়ে নিচ্ছেন পর্যটকেরা