হোম > সারা দেশ > ময়মনসিংহ

সরকারি হাসপাতালে দুদক, মিলল অনিয়ম-দুর্নীতির প্রমাণ

উপজেলা প্রতিনিধি, ভালুকা (ময়মনসিংহ)

ময়মনসিংহের ভালুকা সরকারি হাসপাতালে দুদকের অভিযানে মিলল দুর্নীতি ও অনিয়মের অনেক প্রমাণ।

সোমবার দুপুর থেকে শুরু করে বিকেল পর্যন্ত অভিযান পরিচালনা করেন ময়মনসিংহ জেলা দুদকের সহকারী পরিচালক রাজু আহাম্মেদ ও তার দল।

দুদকের সহকারী পরিচালক রাজু আহাম্মেদ জানান, সেবা খাতে স্বচ্ছতা ফিরিয়ে আনতে এবং সরকারি হাসপাতালগুলোতে নানা অনিয়ম ও দুর্নীতি উৎখাত করতেই দুদকের এ অভিযান।

ভালুকা হাসপাতালে এসে রোগী সেজে আউট ডোর টিকিট কাটেন তিনি। ৫টাকার টিকিট কিনছেন ১০ টাকায়। বিসমিল্লাহ গলদ,পরে

দুদকের পোশাক পরে হাসপাতালে অভিযান শুরু করেন। দুদক যেখানে অভিযান করছেন সেখানেই অনিয়ম ও দুর্নীতির সন্ধান পেয়েছেন। রোগীদের ব্যবহারের জন্য অ্যাম্বুলেন্স নির্ধারিত ভাড়ার চেয়ে বেশী টাকা নেয়া, ঔষধ বিতরণ না করে কাগজপত্রে ঔষধ সরবরাহ দেখানো বিশুদ্ধ পানি, ওয়ার্ড পরিচ্ছন্নতা ল্যাবে পরীক্ষা নিরীক্ষার ক্ষেত্রে সরকারি ফির চেয়ে বেশী নেয়া, ভর্তি রোগীর খাবার ভাল মানের না দেয়া সহ প্রত্যেকটা ক্ষেত্রে অনিয়ম ও দুর্নীতি পাওয়া গেছে।

এসব অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে আগত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। এসময় উপস্থিত ছিলেন দুদকের উপ-সহকারী পরিচালক ইব্রাহিম খলিল ও শাহাদাত হোসেন।

এমএস

বাকৃবিতে প্রেমঘটিত বিরোধে মারামারি, পণ্ড জুনিয়র রিসেপশন

মদনে নার্সের হাত-পায়ের রগ কেটে দিলেন স্বামী

বিজ্ঞান মেলায় আকাশ দেখার সুযোগ পেয়ে মুগ্ধ শিশু-কিশোররা

কালবৈশাখী ঝড়ে গাছ পড়ে ঢাকা-ময়মনসিংহ ট্রেন চলাচল বন্ধ

গৌরীপুরে প্রাথমিক বৃত্তি পরীক্ষার প্রথমদিনে অনুপস্থিত ৫৬৪ শিক্ষার্থী

বিএনপির পরাজিত প্রার্থীর বিরুদ্ধে এমপির ওপর হামলার অভিযোগ, আহত ১০

২১ মামলার পলাতক আসামি মিজান গ্রেপ্তার

দেওয়ানগঞ্জে জ্বালানি তেল মজুত, যুবকের ৭ দিনের কারাদণ্ড

কারাবন্দি আ.লীগ নেতাকে হাসপাতালে নেয়ার পথে মৃত্যু

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে নতুন নতুন পদক্ষেপ নেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান