হোম > সারা দেশ > ময়মনসিংহ

সরিষাবাড়ীতে ভিজিএফের ২৮০০ কেজি চাল উদ্ধার, আটক ৩

জেলা প্রতিনিধি, জামালপুর

জামালপুরের সরিষাবাড়ীতে অভিযান চালিয়ে অবৈধভাবে মজুত করা ২৮০০ কেজি সরকারি ভিজিএফ চাল উদ্ধার করেছে যৌথ বাহিনী। এ ঘটনায় জড়িত থাকায় অপরাধে তিনজনকে গ্রেপ্তার করেছে তারা।

রোববার রাতে উপজেলার ভাটারা ইউনিয়নের ভাটারা রেলক্রসিং সংলগ্ন মোহাম্মদ নাজমুল মিয়ার ভাড়া দোকানে অভিযান পরিচালনা করে এসব চাল জব্দ করে।

গ্রেপ্তারকৃতরা হলো উপজেলার ভাটারা ইউনিয়নের রঘুনাথপুর এলাকার আব্দুল গফুরের ছেলে আশিক মিয়া, শাওয়ান আলীর ছেলে মো. শান্ত ও মহাদান ইউনিয়নের সানাকৈর গ্রামের জয়েন উদ্দিনের ছেলে রায়হান মিয়া।

অভিযানে নেতৃত্ব দেন তারাকান্দি সেনাবাহিনীর অস্থায়ী ক্যাম্প (২৬ বীর)-এর সিনিয়র ওয়ারেন্ট অফিসার ছাবিদ আলী। উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) লিজা রিছিল এবং সরিষাবাড়ী থানার এস আই ফখরুল।

পুলিশ ও আভিযানিক দল সূত্র জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তারাকান্দি সেনাবাহিনীর অস্থায়ী ক্যাম্প (২৬ বীর)-এর

সিনিয়র ওয়ারেন্ট অফিসার ছাবিদ আলী ও ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (এসিল্যান্ড) লিজা রিছিলের নেতৃত্বে সেনাবাহিনীর সদস্য ও পুলিশ অভিযান চালায়। এ সময় ভিজিএফ কার্ডের বিতরণের ৫৬ বস্তায় ২৮০০ কেজি চাল অবৈধভাবে মজুত করে বস্তা পাল্টে বিক্রির উদ্দেশ্যে ইজিবাইকযোগে নিয়ে যাওয়ার সময় জব্দ করা হয়। এ ঘটনায় জড়িত থাকার অপরাধে তিনজনকে গ্রেপ্তার করে যৌথ বাহিনী। পরে উদ্ধারকৃত চাল ও গ্রেপ্তারকৃত তিনজনকে প্রশাসনের উপস্থিতিতে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

এ ব্যাপারে সরিষাবাড়ী থানার ওসি রাশেদুল হাসান বলেন, অভিযানকাল উদ্ধারকৃত ৫৬ বস্তা চাল ও আটক তিনজনকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

ময়মনসিংহে দুর্বৃত্তের ছুরিকাঘাতে স্বেচ্ছাসেবক দলের কর্মী নিহত

শূন্যরেখায় ৬ দিন ধরে খোলা আকাশের নিচে বিএসএফের ঠেলে দেওয়া নারী

গারো পাহাড়ে লাল পিঁপড়ার ডিম বেচে চলে শত পরিবারের জীবিকা

জামালপুরে রেলওয়ে ওভারপাসে বোমা, নিষ্ক্রিয় করল সেনাবাহিনী

জামালপুর রেলওয়ে ওভারপাসে বোমাসদৃশ বস্তু, আতঙ্কে যান চলাচল বন্ধ

ময়মনসিংহে এআরএমসিতে বর্ণিল আয়োজনে নবীনবরণ অনুষ্ঠিত

৩৬ দিনের আন্দোলনে স্বৈরাচারকে বিদায় করেছি: শিবির সেক্রেটারি

এক কিশোরের ছুরিকাঘাতে আরেক কিশোর নিহত

দেওয়ানগঞ্জ সীমান্তে তিন দিন ধরে শূন্যরেখায় সেই নারী

অব্যবস্থাপনায় মুখ ফিরিয়ে নিচ্ছেন পর্যটকেরা