হোম > সারা দেশ > ময়মনসিংহ

জামালপুরে ২ হাজার ৫০০ লিটার পেট্রল জব্দ, জরিমানা ৫০ হাজার

জেলা প্রতিনিধি, জামালপুর

জামালপুরে ২ হাজার ৫০০ লিটার পেট্রল মজুদের থাকা সত্বেও গ্রাহকের কাছে তেল বিক্রি না করার অভিযোগে মেসার্স জুঁই এন্টারপ্রাইজকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

শনিবার দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট বিএমএসআর আলিফ তেল বিক্রয়কারী প্রতিষ্ঠানটিতে অভিযান চালিয়ে এই অর্থদন্ড প্রদান করেন।

ভ্রাম্যমান আদালত ও স্থানীয় সূত্র জানায়, জামালপুর শহরের পিটিআই এলাকায় জুঁই এন্টারপ্রাইজ নামে তেলের দোকানের সামনে বৃহস্পতিবার সকাল থেকেই মোটরসাইকেল চালকরা পেট্রল নিতে ভিড় জামায়। তেল মজুদ থাকা সত্বেও বিক্রি না করায় গ্রাহকদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়। খবর পেয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট বিএমএসআর আলিফ ও অতিরিক্ত পুলিশ সুপার সোহেল মাহমুদের নেতৃত্বে জুঁই এন্টারপ্রাইজে অভিযান চালায়। সেখানে ১২টি ড্রামে ২ হাজার ৫০০ লিটার পাওয়া যায়। পরে আইনশৃংখলা বাহিনীর সদস্যদের সহায়তায় অপেক্ষমান গ্রাহকদের মাঝে পেট্রল বিতরণ করা হয়।

কুলিয়ারচরে বাস-পিকআপ মুখোমুখি সংঘর্ষে নিহত ১

আমার দেশ-এ সংবাদ প্রকাশের পর সাময়িক বরখাস্ত ১, বদলি ১১

ভিজিএফ কার্ড বিতরণে অনিয়ম, বিএনপি নেতাদের হাতে অর্ধেক কার্ড

গফরগাঁওয়ে যুবকের মস্তকবিচ্ছিন্ন লাশ উদ্ধার

প্রধানমন্ত্রীর আগমন ঘিরে ত্রিশালে সাজসাজ রব, নিরাপত্তা জোরদার

মালয়েশিয়ায় ৯ দিন ধরে নিখোঁজ বাংলাদেশি যুবক

ট্রান্সফরমার চুরির অভিযোগে গণপিটুনিতে যুবকের মৃত্যু

শেরপুরে নৈশপ্রহরীকে বেঁধে রেখে ট্রান্সফরমার চুরি

দেওয়ানগঞ্জে ভটভটি উল্টে গরু ব্যবসায়ী নিহত

পূর্বধলায় বিএনপি-জামায়াত সংঘর্ষে আহত অর্ধশত