হোম > সারা দেশ > ময়মনসিংহ

শেরপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬

জেলা প্রতিনিধি, শেরপুর

শেরপুরে মাইক্রোবাস ও মোটরসাইকেলের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। শনিবার রাতে শেরপুর জেলা শহরের অষ্টমীতলায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন রনি (১৮) ও গৌরব (১২)। দুজনই শহরের কালার ডিজিটাল ল্যাবের কর্মচারী। দুর্ঘটনায় আহত হয়েছে আরও ৬ জন। ল্যাবের মালিক শুভকে (২২)গুরুতর আহত অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, শনিবার দিবাগত রাত ১টার দিকে দ্রুতগতিতে একটি মাইক্রোবাস শেরপুর শহর থেকে জামালপুর যাওয়ার পথে অষ্টমীতলায় প্রথমে একটি অটোরিকশাকে চাপা দেয়। পরে একটি মোটরসাইকেলকে চাপা দিলে এর আরোহী রনির ঘটনাস্থলেই মৃত্যু হয়। জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে গুরুতর আহত আরেক আরোহী গৌরবের মৃত্যু হয়। এ ঘটনায় গুরুতর আহত শুভকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসাপাতালে পাঠানো হয়। পরে সেখান থেকে তাকে ঢাকায় পাঠানো হয়েছে। নিহতরা শেরপুর শহরের নিউ মার্কেটের কালার ডিজিটালের স্বত্বাধিকারী এবং কর্মচারী।

এ বিষয়ে শেরপুর সদর থানার ওসি জুবায়দুল আলম জানান, দুর্ঘটনার পর মাইক্রোবাস চালক ও যাত্রীরাও গাড়ি রেখে পালিয়ে গেছে। যায়। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

মদনে নার্সের হাত-পায়ের রগ কেটে দিলেন স্বামী

বিজ্ঞান মেলায় আকাশ দেখার সুযোগ পেয়ে মুগ্ধ শিশু-কিশোররা

কালবৈশাখী ঝড়ে গাছ পড়ে ঢাকা-ময়মনসিংহ ট্রেন চলাচল বন্ধ

গৌরীপুরে প্রাথমিক বৃত্তি পরীক্ষার প্রথমদিনে অনুপস্থিত ৫৬৪ শিক্ষার্থী

বিএনপির পরাজিত প্রার্থীর বিরুদ্ধে এমপির ওপর হামলার অভিযোগ, আহত ১০

২১ মামলার পলাতক আসামি মিজান গ্রেপ্তার

দেওয়ানগঞ্জে জ্বালানি তেল মজুত, যুবকের ৭ দিনের কারাদণ্ড

কারাবন্দি আ.লীগ নেতাকে হাসপাতালে নেয়ার পথে মৃত্যু

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে নতুন নতুন পদক্ষেপ নেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

১০ টাকার জন্য চাচিকে হত্যা করল ভাতিজা