হোম > সারা দেশ > ময়মনসিংহ

নালিতাবাড়ী সীমান্তে প্রায় অর্ধকোটি টাকার ভারতীয় জিরা জব্দ

উপজেলা প্রতিনিধি, নালিতাবাড়ী (শেরপুর)

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার ভারত সীমান্তবর্তী নাকুগাঁও পাহাড়ি এলাকা থেকে চোরাই পথে ভারত থেকে আনা প্রায় অর্ধকোটি টাকা মূল্যের ৫ হাজার ৮৩৫ কেজি ভারতীয় জিরা জব্দ করেছে বিজিবি জওয়ানরা।

শুক্রবার ভোররাতে নাকুগাঁও স্থলবন্দরের পশ্চিমের পাহাড় সংলগ্ন মাঠ থেকে বিজিবি ময়মনসিংহ ৩৯ ব্যাটালিয়নের হাতিপাগার ক্যাম্পের সদস্যরা এসব জিরা জব্দ করে।

বিজিবি সূত্র জানায়, নাকুগাঁও পাহাড়ি এলাকা দিয়ে চোরাই পথে ভারতীয় জিরা পাচার করা হচ্ছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় হাতিপাগার বিজিবি ক্যাম্পের সদস্যরা।

এসময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা ১৯৫ বস্তা ভারতীয় জিরা এখানে সেখানে ফেলে পালিয়ে যায়। পরে বিজিবি সদস্যরা ছড়িয়ে-ছিটিয়ে থাকা ওইসব জিরার বস্তা জব্দ করে হাতিপাগার ক্যাম্পে নিয়ে আসে।

বিষয়টি নিশ্চিত করে ৩৯ বিজিবি ময়মনসিংহ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সানভীর হাসান মজুমদার জানান, আন্তর্জাতিক সীমানা রক্ষায় এবং যেকোনো প্রকার অবৈধ কার্যক্রম প্রতিরোধে দিনরাত ২৪ ঘণ্টা জাগ্রত থেকে দায়িত্ব পালন করছে।

বিএনপির দুই পক্ষের সংঘর্ষ: দ্বিতীয় দিনেও বহাল ১৪৪ ধারা

মদনে পুলিশের ওপর হামলা, সেই ছাত্রদল নেতা বহিষ্কার

ছাত্রদল নেতার হামলায় দুই পুলিশ সদস্য আহত, আটক ১

গাছের ডালে ঝুলন্ত অবস্থায় সেনা সদস্যের লাশ উদ্ধার

বিএনপির দুই পক্ষের সংঘর্ষে নান্দাইলে ১৪৪ ধারা

উদ্বোধনের আগেই ভালুকা মডেল মসজিদের বিভিন্ন স্থানে ফাটল

মাদারগঞ্জে জ্যৈষ্ঠের দাবদাহে বেড়েছে তালশাঁসের কদর

ভুল নম্বরে পাঠানো টাকা ফেরত আনতে গিয়ে সড়কে প্রাণ গেল যুবকের

জামালপুরে তীব্র তাপদাহ, হিটস্ট্রোকে ৩ কৃষক-শ্রমজীবীর মৃত্যু

বিষাক্ত সাপের কামড়ে চার বছরের শিশুর মৃত্যু