হোম > সারা দেশ > ময়মনসিংহ

ইনসাফপূর্ণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হলে হ্যাঁ ও দাঁড়িপাল্লাকে বিজয়ী করতে হবে: এটিএম মাছুম

উপজেলা প্রতিনিধি, মদন (নেত্রকোনা)

নেত্রকোনার তিনটি সংসদীয় আসন— নেত্রকোনা-৫, নেত্রকোনা-৪ ও নেত্রকোনা-৩ এ বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে দাঁড়িপাল্লা প্রতীকের নির্বাচনি জনসভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৭ ফেব্রুয়ারি) সকাল নয়টা হতে শুরু হয়ে পর্যায়ক্রমে বিকাল সোয়া চারটায় এই জনসভাগুলো শেষ হয়।

জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাও. এটিএম মাছুম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মনজুরুল ইসলাম ভূঁইয়া, রাকসু'র বর্তমান ভিপি মোস্তাকুর রহমান জাহিদ, নেত্রকোনা জেলা জামায়াতের সাবেক আমির মাও. এনামুল হক, জেলা জামায়াতের বর্তমান আমির মাও. ছাদেক আহমাদ হারিছ ও নায়েবে আমীর মাও. মাহবুবুর রহমান।

জনসভায় এটিএম মাছুম বলেন, “চব্বিশের গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষার আলোকে ইনসাফপূর্ণ একটি মানবিক রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে আসন্ন নির্বাচনে গণভোটে 'হ্যাঁ'-কে বিজয়ী করতে হবে। স্বাধীনতার চূয়ান্ন বছরে যারা সরকারে ছিল তারা জনগণের অধিকারকে নিয়ে ছিনিমিনি খেলেছে। তাই রাষ্ট্রে জনগণের অধিকার প্রতিষ্ঠা করতে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থীসহ ১১ দলীয় নির্বাচনি সমঝোতা জোটের প্রার্থীদেরকে বিজয়ী করতে হবে।” সন্ত্রাস, চাঁদাবাজ, দূর্নীতিবাজ, নারী হেনস্তাকারী ও ঋণ খেলাপীদেরকে আগামী ১২ ফেব্রুয়ারি ব্যালটের মাধ্যমে জবাব দিতে জনগণের প্রতি আহ্বান জানানো হয়।

নেত্রকোণা-৫ (পূর্বধলা) আসনে মাসুম মোস্তফা, নেত্রকোণা-৪ (মদন, মোহনগঞ্জ, খালিয়াজুরী) আসনে মো. আল-হেলাল তালুকদার এবং নেত্রকোণা-৩ (আটপাড়া-কেন্দুয়া) আসনে মো. খায়রুল কবির নিয়োগী দাঁড়িপাল্লা প্রতীকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এসব জনসভায়, জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দসহ বিপুল সংখ্যক নেতাকর্মী ও হাজার হাজার সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

ফুলবাড়ীয়ায় জামায়াত ও স্বতন্ত্র প্রার্থীর পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন

একাত্তরের সাথে চব্বিশের তুলনা করা যাবে না: বাবর

জামায়াত প্রার্থীর পক্ষে নারীদের মিছিল ও সমাবেশ

সরিষাবাড়ীতে জামায়াতে ইসলামী প্রার্থীর নির্বাচনি ইশতেহার ঘোষণা

সরিষাবাড়ীতে বিএনপির প্রার্থীকে সমর্থন দিল গণঅধিকার পরিষদ

ময়মনসিংহের যুবদলের ৩ নেতা বহিষ্কার

ঈশ্বরগঞ্জে অগ্নিকাণ্ডে ১০ দোকান ভস্মীভূত

ফুলবাড়ীয়ায় স্বতন্ত্র প্রার্থীর কর্মীর ওপর হামলা

মদনে জমিয়ত নেতার জামায়াতে যোগদান

ইঁদুরে তার কাটায় যমুনা সার কারখানায় উৎপাদন বন্ধ