হোম > সারা দেশ > ময়মনসিংহ

অকেজো কোটি টাকার সোলার প্যানেল, জ্বলছে না বাতিও

উপজেলা প্রতিনিধি, পূর্বধলা (নেত্রকোনা)

নেত্রকোণার পূর্বধলায় উপজেলা পরিষদ ভবনের ছাদে অকেজো হয়ে পড়ে রয়েছে কোটি টাকার সোলার প্যানেল। জ্বলছে না একটি বাতিও। বৈশ্বিক পরিস্থিতি ও বিদ্যুতের অব্যাহত লোডশেডিংয়ের কারণে পরিষদের স্বাভাবিক কার্যক্রম চালানো তো দূরের কথা, তা দিয়ে একটি বাতিও জ্বলছে না।

খোঁজ নিয়ে জানা যায়, জলবায়ু পরিবর্তন ট্রাস্টের আওতায় বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড ২০১৩ সালে নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলা, ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলা ও কিশোরগঞ্জ জেলার মিঠামইন উপজেলা পরিষদ ভবনের ছাদে একযোগে ২ কোটি ৪৭ লাখ টাকা ব্যয়ে সোলার প্যানেল স্থাপন করা হয়েছিল। সেই অনুযায়ী ৮৩ লাখ ৫০ হাজার টাকা ব্যয়ে পূর্বধলা উপজেলা পরিষদের পুরো ছাদ জুড়ে সারিবদ্ধভাবে ১০০টি সোলার প্যানেল বসানো হয়। কিন্তু এসব সোলার প্যানেল, ব্যাটারি, আইপিএসসহ অন্যান্য যন্ত্রাংশ খুবই নিন্মমানের হওয়ায় কয়েক বছর যেতে না যেতেই তা ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ে।

এ ব্যাপারে পূর্বধলা উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ানা কবির বলেন, সোলার প্যানেলগুলো দীর্ঘদিন যাবৎ বিকল অবস্থায় পড়ে রয়েছে। বর্তমানে সোলার প্যানেল দিয়ে একটি বাতিও জ্বলছে না। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করা হবে। সোলার প্যানেলগুলো মেরামত করা হলে তা বিদ্যুতের বিকল্প হিসেবে পরিষদের কার্যক্রমে আরো গতিশীলতা বৃদ্ধি পাবে।

শেরপুরের ঐতিহ্যবাহী খাবার মহিষ দুধের টক দই

হাওরে ফসলরক্ষা বাঁধের কাজ অসম্পূর্ণ, উৎকণ্ঠায় কৃষক

বকশীগঞ্জে দিনের বেলায় বৃদ্ধের অটোভ্যান ছিনতাই

জামালপুর প্রেসক্লাবে ইফতার মাহফিল

পথে পথে ইফতার বিতরণ করলেন এমপি পত্নী

গফরগাঁওয়ে মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

জামালপুরে স্ত্রীকে হত্যার পর লাশ পোড়ানোর চেষ্টা, আইনজীবী আটক

গৌরীপুরে ৬ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক

শেরপুর-৩ আসনে ৫ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ

সেই অসহায় বৃদ্ধ দম্পতির আজীবন দায়িত্ব নিলেন যুবদল নেতা