হোম > সারা দেশ > ময়মনসিংহ

ছাত্রদল নেতা শহীদ সবুজের পরিবারের পাশে তারেক রহমান

জেলা প্রতিনিধি, শেরপুর

বৈষম্যবিরোধী আন্দোলনে আওয়ামী সন্ত্রাসীদের গুলিতে নিহত শেরপুর জেলার সবুজ হাসানের পরিবারের পাশে দাঁড়িয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শহীদ সবুজ ছিলেন জেলার শ্রীবরদী থানার খরিয়া কাজীর চর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের ছাত্রদলের সহ-সভাপতি।

শনিবার তারেক রহমানের পক্ষ থেকে শহীদ সবুজ হাসানের পরিবারের সাথে দেখা করতে তার বাড়িতে যান বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মো রফিকুল ইসলাম।

স্থানীয় আওয়ামী সন্ত্রাসিদের গুলিতে নিহত সবুজের লাশ কর্তৃপক্ষ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তরের ঘটনা বর্ননা করতে গিয়ে শহীদের পিতা মো: আজাহার আলী এবং তার মা মোসা: সাজেদা খাতুন কান্নায় ভেঙে পড়েন।

এসময় শহীদ পরিবারের কাছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করা হয়।

পূর্বধলায় পিকআপভর্তি ভারতীয় কম্বল জব্দ

আদর্শনগর উপজেলা ঘোষণায় পাগলায় আনন্দ মিছিল

পূর্বধলায় নদীতে নিখোঁজের ২০ ঘণ্টা পর শিশুর লাশ উদ্ধার

মোহনগঞ্জ প্রেসক্লাবের সভাপতি, সাধারণ সম্পাদক ও সহ-সভাপতির পদত্যাগ

ব্রহ্মপুত্রের ভাঙন রোধে মানববন্ধন, স্থায়ী সমাধানের দাবি

গৌরীপুরে ভোটার হতে গিয়ে রোহিঙ্গা যুবক আটক

পূর্বধলায় নদী থেকে নবজাতকের লাশ উদ্ধার

বিজিবির অভিযানে ১৭ লাখ টাকার ভারতীয় শাড়ি উদ্ধার

কেন্দুয়ায় পল্লী বিদ্যুৎ অফিসে ভাঙচুর, ১৫০ জনের বিরুদ্ধে মামলা

ঝিনাইগাতী সীমান্তে পাইপগানসহ যুবক আটক