হোম > সারা দেশ > ময়মনসিংহ

নেত্রকোনা-৪ আসনে স্বামী-স্ত্রী উভয়ই সংসদ সদস্য প্রার্থী

উপজেলা প্রতিনিধি, মোহনগঞ্জ (নেত্রকোনা)

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নেত্রকোনা-৪ (মদন, মোহনগঞ্জ ও খালিয়াজুরী) আসনে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে এবং তাঁর স্ত্রী তাহমিনা জামান শ্রাবণী স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন।

সোমবার (২৯ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে নিজে উপস্থিত থেকে মনোনয়নপত্র দাখিল করেন লুৎফুজ্জামান বাবর এবং বিকেল সাড়ে ৪টার দিকে তার স্ত্রী তাহমিনা জামান শ্রাবণীর পক্ষে মনোনয়নপত্র জমা দেন বাবরের ব্যক্তিগত সহকারী মির্জা হায়দার আলী।

নেত্রকোনা জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো. সাইফুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। উল্লেখ্য, তাহমিনা জামান শ্রাবণী এর আগেও ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে একই আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।

এই আসনে আরও যারা প্রার্থী হয়েছেন তাদের মধ্যে রয়েছেন— ময়মনসিংহ মহানগর জামায়াতে ইসলামীর সাংগঠনিক সম্পাদক জামায়াতে ইসলামীর মনোনীত মো. আল হেলাল, কমিউনিস্ট পার্টি অব বাংলাদেশের প্রার্থী জলি তালুকদার, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির চম্পা রানি সরকার এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী হাফেজ মাওলানা মোখলেছুর রহমান।

বিএনপির দুই পক্ষের সংঘর্ষ: দ্বিতীয় দিনেও বহাল ১৪৪ ধারা

মদনে পুলিশের ওপর হামলা, সেই ছাত্রদল নেতা বহিষ্কার

ছাত্রদল নেতার হামলায় দুই পুলিশ সদস্য আহত, আটক ১

গাছের ডালে ঝুলন্ত অবস্থায় সেনা সদস্যের লাশ উদ্ধার

বিএনপির দুই পক্ষের সংঘর্ষে নান্দাইলে ১৪৪ ধারা

উদ্বোধনের আগেই ভালুকা মডেল মসজিদের বিভিন্ন স্থানে ফাটল

মাদারগঞ্জে জ্যৈষ্ঠের দাবদাহে বেড়েছে তালশাঁসের কদর

ভুল নম্বরে পাঠানো টাকা ফেরত আনতে গিয়ে সড়কে প্রাণ গেল যুবকের

জামালপুরে তীব্র তাপদাহ, হিটস্ট্রোকে ৩ কৃষক-শ্রমজীবীর মৃত্যু

বিষাক্ত সাপের কামড়ে চার বছরের শিশুর মৃত্যু