হোম > সারা দেশ > ময়মনসিংহ

ময়মনসিংহে বাসে দুর্বৃত্তের আগুন, পুড়ে মরলেন ঘুমন্ত চালক

আতিকুর রহমান নগরী

ছবি: সংগৃহীত

ময়মনসিংহের ফুলবাড়িয়ায় আলম এশিয়া পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এসময় বাসের সিটে ঘুমিয়ে থাকা চালক জুলহাস মিয়া (৩৫) অগ্নিদগ্ধ হয়ে মারা গেছেন। জুলহাস মিয়ার বাড়ি ৭ নং ইউনিয়নের কৈয়ারচালায়। বাবার নাম সাজু মিয়া।

সোমবার রাত তিনটার দিকে এ ঘটনা ঘটে। ফুলবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রোকনুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বাসটি ময়মনসিংহের ফুলবাড়িয়ায় আসে। রাত ২টা ৪৫ মিনিটে বাসটি তেল নেয়ার জন্য পেট্রোল পাম্পের সামনে এলে সব যাত্রীরা নেমে যান। বাসের ভেতরে ছিলেন চালক জুলহাস। এসময় তিন দুর্বৃত্ত এসে বাসে আগুন দিয়ে তাৎক্ষণিক চলে যায়। অগ্নিসংযোগের ঘটনায় তদন্ত চলছে এবং এ ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

বিএনপির দুই পক্ষের সংঘর্ষ: দ্বিতীয় দিনেও বহাল ১৪৪ ধারা

মদনে পুলিশের ওপর হামলা, সেই ছাত্রদল নেতা বহিষ্কার

ছাত্রদল নেতার হামলায় দুই পুলিশ সদস্য আহত, আটক ১

গাছের ডালে ঝুলন্ত অবস্থায় সেনা সদস্যের লাশ উদ্ধার

বিএনপির দুই পক্ষের সংঘর্ষে নান্দাইলে ১৪৪ ধারা

উদ্বোধনের আগেই ভালুকা মডেল মসজিদের বিভিন্ন স্থানে ফাটল

মাদারগঞ্জে জ্যৈষ্ঠের দাবদাহে বেড়েছে তালশাঁসের কদর

ভুল নম্বরে পাঠানো টাকা ফেরত আনতে গিয়ে সড়কে প্রাণ গেল যুবকের

জামালপুরে তীব্র তাপদাহ, হিটস্ট্রোকে ৩ কৃষক-শ্রমজীবীর মৃত্যু

বিষাক্ত সাপের কামড়ে চার বছরের শিশুর মৃত্যু