হোম > সারা দেশ > ময়মনসিংহ

সরিষাবাড়ীতে পৃথক ঘটনায় ৩ জনের মৃত্যু

জেলা প্রতিনিধি, জামালপুর

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় গত ২২ ঘণ্টার ব্যবধানে পানিতে ডুবে, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এবং বজ্রপাতে মোট তিনজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

উপজেলার কামরাবাদ, ডোয়াইল ও ভাটারা—এই তিনটি ইউনিয়নে পৃথকভাবে এই মর্মান্তিক মৃত্যুর ঘটনাগুলো ঘটেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার কামরাবাদ ইউনিয়নের বড়বাড়িয়া গ্রামে রায়হান নামের মাত্র এক বছরের একটি শিশু পানিতে ডুবে মারা গেছে। পরিবারের সদস্যরা জানান, সোমবার সকালে রায়হান পুকুর পাড়ে হাঁস ধরতে গিয়ে পানিতে পড়ে যায় এবং এই দুর্ঘটনা ঘটে।

অন্যদিকে, রবিবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে ডোয়াইল ইউনিয়নের বালিয়া গ্রামে সেলিম নামের এক ইলেকট্রিশিয়ান বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান। বৈদ্যুতিক পিলারে কাজ করার সময় জামালপুর পল্লী বিদ্যুৎ সমিতি (জাপবিস) সরিষাবাড়ী জোনাল অফিসের কর্মকর্তা-কর্মচারীদের ভুলের কারণেই এই ইলেকট্রিশিয়ান বিদ্যুৎস্পৃষ্ট হয়েছেন বলে অভিযোগ উঠেছে।

এছাড়াও, রবিবার দুপুরে উপজেলার ভাটারা ইউনিয়নের ধোপাদহ গ্রামে বজ্রপাতে সিফাত হোসেন (১৮) নামে এক কিশোরের মৃত্যু হয়। ভাটারা ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের ধোপাদহ গ্রামের মোশারফ হোসেনের পুত্র সিফাত হোসেন দুপুরে বাড়ির পাশে একটি গাছের নিচে বসেছিলেন। এ সময় হঠাৎ বৃষ্টি ও বজ্রপাত শুরু হলে সিফাত গুরুতর আহত হন এবং হাসপাতালে নেওয়ার আগেই তিনি মারা যান।

এ বিষয়ে ভাটারা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আনিছুর রহমান বজ্রপাতে সিফাত হোসেনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত গফরগাঁওয়ের মামুনের জানাজা সম্পন্ন

ফসলি জমির টপসয়েল কেটে অবাধে মাটি বিক্রি

ফেসবুকে পোস্ট দেখে পাম্পে দীর্ঘ লাইন, তেল না পেয়ে সড়ক অবরোধ

গফরগাঁওয়ে সরকারি খাল ভরাট করে মাছের খামার

ফুলবাড়ীয়া পৌরসভায় নেই ডাম্পিং স্টেশন, দুর্ভোগে পৌরবাসী

ময়মনসিংহে হামের টিকাদান কেন্দ্রে উপচেপড়া ভিড়, স্বস্তিতে অভিভাবকরা

শেরপুর-৩ উপনির্বাচনে ১৬ প্লাটুন বিজিবি মোতায়েন

শেরপুর-৩ আসনে শেষ মুহূর্তের নির্বাচনি প্রচার জমজমাট

ময়মনসিংহে কলেজছাত্রকে কুপিয়ে হত্যা

পূর্বধলায় ৩ সপ্তাহ ধরে পত্রিকা সরবরাহ বন্ধ, বিপাকে পাঠক