হোম > সারা দেশ > ময়মনসিংহ

কেন্দুয়ায় পিকআপচাপায় আহত কিশোর মারা গেছে

উপজেলা প্রতিনিধি, কেন্দুয়া (নেত্রকোনা)

নেত্রকোনার কেন্দুয়া পৌর শহরের মতির মোড় এলাকায় গরুবোঝাই পিকআপ ভ্যানের চাপায় গুরুতর আহত কিশোর রিয়াজ মিয়া (১৫) মারা গেছে।

শনিবার (৪ জানুয়ারি) সকালে রিয়াজ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মারা যায়। রিয়াজ উপজেলার মাসকা ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের সেলিম মিয়ার ছেলে।

গতকাল সন্ধ্যায় কেন্দুয়া থানার ওসি মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, পিকআপ ভ্যানচাপায় আহত কিশোরের মৃত্যুর খবর আমরা শুনেছি। তবে এ ঘটনায় থানায় কোনো লিখিত অভিযোগ করা হয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

পুলিশ ও কিশোরের পরিবার সূত্রে জানা গেছে, গত শুক্রবার রাত পৌনে নয়টার কেন্দুয়া-নেত্রকোনা সড়কের সাউদপাড়াস্থ মতির মোড় এলাকায় গরুবোঝাই একটি পিকআপ ভ্যানের ধাক্কায় রিয়াজ মিয়া গুরুতর আহত হয়।

পরে স্থানীয়রা তাকে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকালে তার মৃত্যু হয়।

পূর্বধলায় পিকআপভর্তি ভারতীয় কম্বল জব্দ

আদর্শনগর উপজেলা ঘোষণায় পাগলায় আনন্দ মিছিল

পূর্বধলায় নদীতে নিখোঁজের ২০ ঘণ্টা পর শিশুর লাশ উদ্ধার

মোহনগঞ্জ প্রেসক্লাবের সভাপতি, সাধারণ সম্পাদক ও সহ-সভাপতির পদত্যাগ

ব্রহ্মপুত্রের ভাঙন রোধে মানববন্ধন, স্থায়ী সমাধানের দাবি

গৌরীপুরে ভোটার হতে গিয়ে রোহিঙ্গা যুবক আটক

পূর্বধলায় নদী থেকে নবজাতকের লাশ উদ্ধার

বিজিবির অভিযানে ১৭ লাখ টাকার ভারতীয় শাড়ি উদ্ধার

কেন্দুয়ায় পল্লী বিদ্যুৎ অফিসে ভাঙচুর, ১৫০ জনের বিরুদ্ধে মামলা

ঝিনাইগাতী সীমান্তে পাইপগানসহ যুবক আটক