হোম > সারা দেশ > ময়মনসিংহ

গফরগাঁওয়ে নেতার দখল-চাঁদাবাজির প্রতিবাদে বিএনপিসহ এলাকাবাসীর মানববন্ধন

উপজেলা প্রতিনিধি, গফরগাঁও (ময়মনসিংহ)

ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাগলা থানাধীন নিগুয়ারী ইউনিয়নের দখলবাজ, চাঁদাবাজির বিরুদ্ধে এলাকাবাসীর উদ্যোগে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। এতে বিএনপির নেতাকর্মীরাও অংশগ্রহণ করেন।

শনিবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে উপজেলার শেখভিটা এলাকায় বিক্ষোভ মিছিল শেষে মহিষমাতান বাজারে ঘন্টাব্যাপী এক মানববন্ধন করা হয়।

স্থানীয়দের অভিযোগ, নিগুয়ারী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন প্রধান ওরফে লালু মেম্বার ও তার ছোট ভাই আনিসুর রহমান শামীম এলাকায় ত্রাস সৃষ্টি করে দখল ও চাঁদাবাজি করছে। এতে দলীয় ভাবমূর্তি ক্ষুন্ন হচ্ছে।

এসব ঘটনায় এলাকাবাসী ক্ষোভ জানিয়ে এই প্রতিবাদ কর্মসূচি পালন করেন। স্থানীয় বাসিন্দা ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক তোফায়েল হোসেন মানিক, সাবেক সাংগঠনিক সম্পাদক আলী আকবর, কৃষক দলের সাবেক সহ-সভাপতিসহ এলাকাবাসী বলেন, দখল, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডে অতিষ্ঠ হয়ে ভুক্তভোগী, এলাকাবাসী ও দলের লোকজন বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন।

মানববন্ধনে বক্তারা বলেন, লালু মেম্বার ও তার ভাই দীর্ঘদিন ধরে এলাকার নিরীহ মানুষকে জিম্মি করে দখলবাজি, চাঁদাবাজি ও ভয়ভীতি দেখিয়ে আসছে। তাদের অত্যাচারে এলাকার সাধারণ মানুষ শান্তিতে বসবাস করতে পারছে না। এ অবস্থায় প্রশাসনের হস্তক্ষেপ ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তারা।

প্রতিবাদ কর্মসূচিতে উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা আবুল কাসেম, সাবেক সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন মানিক, ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আকবর হোসেন, পাগলা কৃষক দলের সাবেক সহ-সভাপতি ইব্রাহিম প্রধান প্রমুখ।

স্থানীয়রা জানান, সাধারণ মানুষ দীর্ঘদিন ধরে এই সন্ত্রাসী কর্মকাণ্ডে অতিষ্ঠ হয়ে অবশেষে রাস্তায় এসে প্রতিবাদ জানিয়েছেন।

শূন্যরেখায় ৬ দিন ধরে খোলা আকাশের নিচে বিএসএফের ঠেলে দেওয়া নারী

গারো পাহাড়ে লাল পিঁপড়ার ডিম বেচে চলে শত পরিবারের জীবিকা

জামালপুরে রেলওয়ে ওভারপাসে বোমা, নিষ্ক্রিয় করল সেনাবাহিনী

জামালপুর রেলওয়ে ওভারপাসে বোমাসদৃশ বস্তু, আতঙ্কে যান চলাচল বন্ধ

ময়মনসিংহে এআরএমসিতে বর্ণিল আয়োজনে নবীনবরণ অনুষ্ঠিত

৩৬ দিনের আন্দোলনে স্বৈরাচারকে বিদায় করেছি: শিবির সেক্রেটারি

এক কিশোরের ছুরিকাঘাতে আরেক কিশোর নিহত

দেওয়ানগঞ্জ সীমান্তে তিন দিন ধরে শূন্যরেখায় সেই নারী

অব্যবস্থাপনায় মুখ ফিরিয়ে নিচ্ছেন পর্যটকেরা

মালয়েশিয়ায় বাবরের অস্ত্রোপচার সম্পন্ন, দেশবাসীর কাছে দোয়া কামনা