হোম > সারা দেশ > ময়মনসিংহ

নেত্রকোণায় কলেজ শিক্ষকের লাশ উদ্ধার

উপজেলা প্রতিনিধি, পূর্বধলা (নেত্রকোনা)

নেত্রকোণায় দিলীপ কুমার রায় (৬৮) নামের অবসরপ্রাপ্ত এক কলেজ শিক্ষকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে শহরের বড়বাজার এলাকায় ওই শিক্ষকের নিজ বাসা থেকে তার লাশ উদ্ধার করা হয়।

দিলীপ কুমার রায় নেত্রকোনার আবু আব্বাস ডিগ্রি কলেজের কৃষি বিভাগের শিক্ষক ছিলেন। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

স্থানীয়দের বরাত দিয়ে জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার লুৎফর রহমান বলেন,শিক্ষকের স্ত্রী নিভা রানী সাহা কয়েক দিন আগে ঢাকায় ছেলের বাসায় বেড়াতে যান। তখন থেকে দিলীপ কুমার বাসায় একাই ছিলেন।

সকাল ১০টার দিকে স্ত্রী ঢাকা থেকে ফিরে বাসার সামনের ফটকে তালা ঝোলানো দেখতে পান। পরে স্থানীয়দের সহায়তায় তালা ভেঙে ভেতরে ঢুকে গ্রিলেও তালা ঝুলতে দেখেন। পরে সেই তালাও ভেঙে ঘরে ঢুকে খাটের নিচে স্বামীর লাশ দেখতে পান।

পুলিশের এই কর্মকর্তা বলেন, মৃতদেহের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করছি, দিলীপ কুমার রায়কে হত্যা করা হয়েছে। কী কারণে এই হত্যাকাণ্ড ঘটেছে, তদন্ত করে তা বের করা হবে।

এদিকে জেলার পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) এ ঘটনায় ছায়া তদন্ত শুরু করেছে। পিবিআইয়ের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করেছে।

পূর্বধলায় পিকআপভর্তি ভারতীয় কম্বল জব্দ

আদর্শনগর উপজেলা ঘোষণায় পাগলায় আনন্দ মিছিল

পূর্বধলায় নদীতে নিখোঁজের ২০ ঘণ্টা পর শিশুর লাশ উদ্ধার

মোহনগঞ্জ প্রেসক্লাবের সভাপতি, সাধারণ সম্পাদক ও সহ-সভাপতির পদত্যাগ

ব্রহ্মপুত্রের ভাঙন রোধে মানববন্ধন, স্থায়ী সমাধানের দাবি

গৌরীপুরে ভোটার হতে গিয়ে রোহিঙ্গা যুবক আটক

পূর্বধলায় নদী থেকে নবজাতকের লাশ উদ্ধার

বিজিবির অভিযানে ১৭ লাখ টাকার ভারতীয় শাড়ি উদ্ধার

কেন্দুয়ায় পল্লী বিদ্যুৎ অফিসে ভাঙচুর, ১৫০ জনের বিরুদ্ধে মামলা

ঝিনাইগাতী সীমান্তে পাইপগানসহ যুবক আটক