হোম > সারা দেশ > ময়মনসিংহ

১৯ মামলার পলাতক আসামি যুবলীগ নেতা গ্রেপ্তার

উপজেলা প্রতিনিধি, পূর্বধলা (নেত্রকোনা)

নেত্রকোনার পূর্বধলায় হত্যা, ডাকাতি, চাঁদাবাজি ও দস্যুতাসহ ১৯ মামলার পলাতক আসামি যুবলীগ নেতা বুলবুল মীরকে (৪৩) গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার দুপুরে আদালতের মাধ্যমে তাকে জেল-হাজতে পাঠানো হয়েছে। এর আগে গত শনিবার সকালে নেত্রকোনা ডিবি ও পূর্বধলা থানা পুলিশ ধোবাউড়া থানা পুলিশের সহায়তায় যৌথ অভিযান চালিয়ে ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার কলসিন্দুর গুচ্ছগ্রাম এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত বুলবুল মীর উপজেলার হোগলা ইউনিয়নের চলিতডহর গ্রামের মৃত সুরুজ আলীর ছেলে। তিনি উপজেলা যুবলীগের সক্রিয় সদস্য ছিলেন।

পূর্বধলা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মিন্টু দে জানান, গ্রেপ্তারকৃত বুলবুল মীরের বিরুদ্ধে পূর্বধলা থানায় হত্যা, ডাকাতি, চাঁদাবাজি, দস্যুতা, পুলিশের ওপর হামলা, মারামারি, সরকারি গোডাউনে চুরি ও অস্ত্রসহ ১৯টি মামলা রয়েছে।

এদিকে তার গ্রেপ্তারের খবরে এলাকায় স্বস্তি ফিরে এসেছে বলে স্থানীয়রা জানিয়েছেন।

শেরপুরে সড়ক ও সেতু না থাকায় জনদুর্ভোগ

ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় নিহত ২

ময়মনসিংহে শিক্ষার্থী ইকবাল হত্যা মামলায় ৭ জনের মৃত্যুদণ্ড

জামালপুরে পাঠক মেলার অভিষেক

নালিতাবাড়ী সীমান্ত দিয়ে বাংলাদেশির লাশ হস্তান্তর করেছে বিএসএফ

সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন মানসুরা আক্তার

ময়মনসিংহে হামে আক্রান্ত আরো এক শিশুর মৃত্যু

আগের দামে কেনা জ্বালানি তেল বাড়তি দরে বিক্রির অভিযোগ

গফরগাঁওয়ে ৬৩ হাজার শিশু পাবে হাম-রুবেলার টিকা

ময়মনসিংহ মেডিকেল কলেজে সংঘর্ষের ঘটনায় ছাত্রদলের দুই নেতাকে অব্যাহতি