হোম > সারা দেশ > ময়মনসিংহ

ফরম ফিলাপে অতিরিক্ত অর্থ আদায়, প্রতিবাদ করায় অভিভাবক লাঞ্ছিত

উপজেলা প্রতিনিধি, মদন (নেত্রকোনা)

নেত্রকোনার মদনে এসএসসি পরীক্ষার ফরম ফিলাপের শিক্ষার্থীদের কাছ থেকে অর্থ আদায় করা হচ্ছে। অতিরিক্ত অর্থ আদায় নিয়ে প্রতিবাদ করায় অভিভাবকদের কে লাঞ্ছিত করার লিখিত অভিযোগ পাওয়া গেছে।

এক শিক্ষার্থী অভিভাবক ঝুমন মিয়া রোববার উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবর অভিযোগটি দায়ের করেছেন। নেত্রকোনার মদন উপজেলার মাঘান উচ্চ বিদ্যালয়ে এমন ঘটনা ঘটেছে।

লিখিত অভিযোগ ও শিক্ষার্থী অভিভাবকদের সাথে কথা বলে জানা গেছে, মাঘান উচ্চ বিদ্যালয়ে ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থীদের ফরম ফিলাপ চলমান রয়েছে। সরকার নির্ধারিত ফি ২ হাজার ৩১৫ টাকা। কিন্তু প্রতি শিক্ষার্থীদের কাছ থেকে ৫ থেকে ৯ হাজার টাকা আদায় করা হচ্ছে।

অভিভাবকদের অভিযোগ, বিদ্যালয়ের শিক্ষকরা ফরম ফিলাপের সাথে কোচিং ফি বাধ্য করাচ্ছে।

অতিরিক্ত ফি দিতে অপারকতা প্রকাশ করায় ফরম ফিলাপ করতে দেওয়া হবে না। এমনকি পরীক্ষা দিতে দেওয়া হবে না বলে হুমকি দেওয়া হচ্ছে।

এ ব্যাপারে শিক্ষার্থী অভিভাবক ঝুমন মিয়া বলেন, আমার চাচাতো ভাইয়ের ফরম ফিলাপ করতে বিদ্যালয়ে যাই। ফরম ফিলাপ ও কোচিং ফি বাবদ ৯ হাজার টাকা দাবি করে। আমি দিতে অপারকতা করলে আমাকে গালমন্দ শুরু করে। ৯ হাজার টাকা জমা দিয়ে রশিদ চাওয়ায় আমাকে স্কুল থেকে বের হয়ে যাওয়ার জন্য লাঞ্ছিত করে।

অভিযুক্ত শিক্ষক আব্দুল গণি জানান, বাড়তি টাকা নেওয়ার সুযোগ নাই। আমরা যাদের ফরম ফিলআপ করেছি, তাদের ছাড়া অভিযোগ গ্রহণ যোগ্য হবে না।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহীদুল ইসলাম খোকন জানান, ফরম ফিলআপ বাবদ শিক্ষার্থীর নিকট হতে ২ হাজার ৫শ টাকা করে নেওয়া হয়েছে। বাড়তি টাকার বিষয়ে গণি মাস্টার জানে।অভিভাবক লাঞ্ছিতের বিষয়ে জানতে চাইলে তিনি এড়িয়ে যান।

উপজেলা নির্বাহী কর্মকর্তা বেদবতী মিস্ত্রী জানান, আমি জেলায় আছি। বিষয়টি দেখে ব্যবস্থা নিবো।

কৃষি জমির মাটি বিক্রি, একজনকে কারাদণ্ড

নেত্রকোনায় বজ্রপাতে দুই জনের মৃত্যু

ভালুকায় বজ্রপাতে কিশোর নিহত

স্থাপত্যশৈলীতে অনন্য ‘খানবাড়ী’ জামে মসজিদ

নেত্রকোনায় নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ৬

বিয়ে করতে গিয়ে ৫ লাখ টাকা জরিমানা দিলেন ছাত্রদল নেতা

জামালপুরে ৪২ কেজি গাঁজাসহ দুই নারী আটক

শেরপুরে পাহাড়ি ঢলে প্লাবিত নিম্নাঞ্চল

পুশইন ঠেকাতে বিজিবির পাশাপাশি অতন্দ্র প্রহরীর ভূমিকায় গ্রামবাসী

ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের প্রথম চেয়ারম্যান মোতাহার হোসেন