হোম > সারা দেশ > ময়মনসিংহ

শেরপুর-৩ আসনে সাবেক সেনাকর্মকর্তাকে প্রার্থী করল জামায়াত, কে তিনি

উপজেলা প্রতিনিধি, শ্রীবরদী (শেরপুর)

শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনে সংসদ সদস্য পদে প্রার্থী ঘোষণা করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী। মরহুম নুরুজ্জামান বাদলের ছোট ভাই মো. মাসুদুর রহমানকে মনোনয়ন দিয়েছে দলটি ।

রোববার দুপুরে বিষয়টি নিশ্চিত করে শেরপুর জেলা জামায়াতের আমির মাওলানা হাফিজুর রহমান জানান, দলীয় শুরা সদস্যদের সিদ্ধান্ত, তৃণমূলের মতামত এবং জেলা নেতাকর্মীদের পরামর্শের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়। কেন্দ্রীয়ভাবে আজ দুপুরে তার মনোনয়ন ঘোষণা করা হয়েছে।

জানা যায়, মাসুদুর রহমান বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত ওয়ারেন্ট অফিসার এবং তিনি ইন্ডাস্ট্রিয়ালিস্টস অ্যান্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশন (আইবিডব্লিউএফ) শেরপুর জেলা শাখার সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

উল্লেখ্য, শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী নুরুজ্জামান বাদলের মৃত্যুর কারণে নির্বাচন স্থগিত ছিল । গত ৩ফেব্রুয়ারি রাতে শেরপুর জেলা জামায়াতের সেক্রেটারি নুরুজ্জামান বাদল মারা যান । পরদিন ৪ ফেব্রুয়ারি শেরপুর-৩ আসনের জাতীয় সংসদ নির্বাচন স্থগিত করা হয়। পরে গত ২৪ ফেব্রুয়ারি পুনরায় তফসিল ঘোষণা করে কমিশন। নতুন তফসিল অনুযায়ী- আগামী ৯ এপ্রিল ওই আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

কারখানা বন্ধের ইঁদুর-বিড়াল খেলা, মাসে ক্ষতি ২৩৭ কোটি টাকা

নালিতাবাড়ীতে সারের কৃত্রিম সংকটে দিশাহারা কৃষক

আসছে ঈদ, কারিগরদের ব্যস্ততা বেড়েছে দর্জিবাড়িতে

মাংস, দুধ ও ডিম মানুষের কাছে সাশ্রয়ী মূল্যে পৌঁছানো সরকারের অঙ্গীকার

চোরাচালান মামলায় গ্রেপ্তারের পর স্বেচ্ছাসেবক দলের নেতা বহিষ্কার

কলেজ ছাত্রাবাসের টিন বিক্রি করে বহিষ্কার দুই ছাত্রদল নেতা

কেন্দুয়ায় চতুর্থ শ্রেণির শিক্ষার্থীর আত্মহত্যা, এলাকায় শোক

গফরগাঁওয়ে ২৫ কোটি টাকা দামের জমি উদ্ধার, গুঁড়িয়ে দেওয়া হয়েছে অবৈধ স্থাপনা

নেত্রকোণায় চোরাকারবারিদের হামলায় ডিবির ৬ সদস্য আহত, আটক ১৫

শ্রীবরদীতে নেই ডাম্পিং স্টেশন, দুর্ভোগে পৌরবাসী