হোম > সারা দেশ > ময়মনসিংহ

অনিয়মের অভিযোগে ট্রেনের টিকিট মাস্টারসহ আটক ৩

উপজেলা প্রতিনিধি, পূর্বধলা (নেত্রকোনা)

নেত্রকোনার পূর্বধলায় ট্রেনের টিকিট বিক্রিতে অনিয়ম ও কালোবাজারির সাথে জড়িত অভিযোগে বলাকা কমিউটার ট্রেনের টিকিট মাস্টার সিরাজুল ইসলাম (২৮), টিকিট কাউন্টারের এজেন্ট বদরুল আলম ঝুমন (২৮) ও কালোবাজারি চক্রের মূলহোতা আবুল কাশেম ওরফে জাপান (৪০) নামের তিন ব্যক্তিকে আটক করেছে যৌথ বাহিনী।

ময়মনসিংহ রেলওয়ে থানার অফিসার ইন-চার্জ (ওসি) আখতার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আজ মঙ্গলবার (১৭ জুন) সকালে আদালতের মাধ্যমে তাদেরকে জেল-হাজতে প্রেরণ করা হয়েছে।

এর আগে সোমবার বাংলাদেশ সেনাবাহিনী ও ময়মনসিংহ রেলওয়ে থানা পুলিশের যৌথ অভিযানে পূর্বধলা রেল স্টেশনের বলাকা কমিউটার টিকিট কাউন্টার থেকে তাদেরকে আটক করা হয়।

আটককৃত সিরাজুল ইসলাম মানিকগঞ্জ জেলার ঘিওর এলাকার হিজুলিয়া গ্রামের সানোয়ার হোসেনের ছেলে, বদরুল আলম ঝুমন স্থানীয় উত্তর পূর্বধলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও উপজেলা সদরের মঙ্গলবাড়িয়া (আমতলা) এলাকার কামাল উদ্দিনের ছেলে এবং আবুল কাশেম ওরফে জাপান ওই এলাকার আব্দুল কাদিরের ছেলে।

পুলিশ ও সেনাবাহিনী সূত্রে জানা গেছে, জারিয়া-ময়মনসিংহ রেলপথের বলাকা কমিউটার ট্রেনের যাত্রীরা প্রতিনিয়তই টিকিটের জন্য ভোগান্তি পোহাতেন। বাধ্য হয়ে আটককৃত ওই ব্যক্তিদের কাছ থেকে অতিরিক্ত মূলে টিকিট ক্রয় করতেন। অনেকেই না পেয়ে হতাশ হয়ে বিকল্প পথে চলে যেতেন।

বিষয়টি বাংলাদেশ সেনাবাহিনী জানতে পেরে তারা মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে পূর্বধলা রেল স্টেশনে অভিযান চালায়।

এসময় যৌথ বাহিনী অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ করলে তারা প্রথমে টিকিট শেষ হয়ে যাওয়ার কথা বলেন। পরবর্তীতে টিকিট বিক্রির টাকা এবং বিক্রি হওয়া টিকিটের সঙ্গে মিল না থাকায় যৌথ বাহিনী তাদেরকে আটক করে ময়মনসিংহ রেলওয়ে পুলিশের কাছে হস্তান্তর করে।

রেলওয়ে থানার অফিসার ইন-চার্জ (ওসি) আখতার হোসেন বলেন, এঘটনায় পুলিশ বাদী হয়ে আটককৃতদের বিরুদ্ধে ফৌজদারি কার্যবিধির ১৫৭ ধারায় মামলা দায়ের করে আসামিদের আদালতের মাধ্যমে জেল-হাজতে পাঠানো হয়েছে

মদনে অটোরিকশার চাপায় স্কুল ছাত্রের মৃত্যু

গ্যাসের চাপ কমে যাওয়ায় বন্ধ যমুনা সার কারখানার ইউরিয়া উৎপাদন

জামানত হারিয়ে গণসংহতি ছাড়ার ঘোষণা ‘মাথাল’ প্রতীকের প্রার্থীর

বাবরের কাছে হেরে জামানত হারালেন ২ নারী প্রার্থী

লুৎফুজ্জামান বাবরের সঙ্গে নির্বাচন করে জামানত হারালেন তিন প্রার্থী

জামালপুর-৩: ৯ প্রার্থীর সাতজনই হারালেন জামানত

মিষ্টি নিয়ে প্রতিদ্বন্দ্বীর বাড়িতে বিএনপির বিজয়ী প্রার্থী মোস্তাফিজ

ময়মনসিংহে ১১ আসনের ৮টিতে বিএনপি, জামায়াত জোট ২ স্বতন্ত্র ১

ময়মনসিংহ-৩ : ধানের শীষ প্রতীকের প্রার্থী বিজয়ী

জামালপুরে ৫টি আসনে বিএনপির বিজয়