হোম > সারা দেশ > ময়মনসিংহ

১০ টাকার জন্য চাচিকে হত্যা করল ভাতিজা

উপজেলা প্রতিনিধি, ফুলবাড়ীয়া (ময়মনসিংহ)

ছবি : সংগৃহীত

ময়মনসিংহের ফুলবাড়িয়ায় পাওনা টাকার জন্য চাচি আয়েশা খাতুনকে (৪০) ছুরিকাঘাত করে হত্যা করেছে ভাতিজা তৌহিদ হোসেন (১৮)।

মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার বাকতা ইউনিয়নের কৈয়ারচালা গ্রামে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহতের স্বামীর নাম তারা মিয়া। তারা মিয়ার আপন ভাই লাল মিয়ার ছেলে তৌহিদ হোসেন।

এলাকাবাসী ও পুলিশ জানায়, মঙ্গলবার সন্ধ্যায় নিজ বাড়িতে দুই শিশুর মধ্যে ১০ টাকা পাওনা নিয়ে ঝগড়ার ঘটনা বড়দের ঝগড়ায় রূপ নেয়। কথাকাটাকাটির এক পর্যায়ে নিহতের ভাসুরের ছেলে তৌহিদ তার হাতে থাকা ধারালো ছুরি দিয়ে চাচিকে এলোপাতাড়ি আঘাত করে। এতে ঘটনাস্থলেই চাচি মারা যান।

ফুলবাড়িয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল্লাহ সাইফ জানান, হত্যায় জড়িত অভিযুক্তকে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

বিএনপির দুই পক্ষের সংঘর্ষ: দ্বিতীয় দিনেও বহাল ১৪৪ ধারা

মদনে পুলিশের ওপর হামলা, সেই ছাত্রদল নেতা বহিষ্কার

ছাত্রদল নেতার হামলায় দুই পুলিশ সদস্য আহত, আটক ১

গাছের ডালে ঝুলন্ত অবস্থায় সেনা সদস্যের লাশ উদ্ধার

বিএনপির দুই পক্ষের সংঘর্ষে নান্দাইলে ১৪৪ ধারা

উদ্বোধনের আগেই ভালুকা মডেল মসজিদের বিভিন্ন স্থানে ফাটল

মাদারগঞ্জে জ্যৈষ্ঠের দাবদাহে বেড়েছে তালশাঁসের কদর

ভুল নম্বরে পাঠানো টাকা ফেরত আনতে গিয়ে সড়কে প্রাণ গেল যুবকের

জামালপুরে তীব্র তাপদাহ, হিটস্ট্রোকে ৩ কৃষক-শ্রমজীবীর মৃত্যু

বিষাক্ত সাপের কামড়ে চার বছরের শিশুর মৃত্যু