হোম > সারা দেশ > ময়মনসিংহ

পূর্বধলায় ৩ সপ্তাহ ধরে পত্রিকা সরবরাহ বন্ধ, বিপাকে পাঠক

উপজেলা প্রতিনিধি, পূর্বধলা (নেত্রকোণা)

নেত্রকোণার পূর্বধলা উপজেলায় প্রায় তিন সপ্তাহ ধরে পত্রিকা সরবরাহ বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয় শতাধিক পাঠক।

জানা গেছে, হকার আবুল কাসেম গত ১৬ মার্চ সিএনজি দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে বর্তমানে চিকিৎসাধীন থাকায় নিয়মিত পত্রিকা বিতরণ কার্যক্রম বন্ধ রয়েছে। ফলে উপজেলার বিভিন্ন এলাকায় দৈনিক পত্রিকা না পৌঁছায় সংবাদপিপাসু পাঠকরা পড়েছেন বিপাকে। বিশেষ করে যারা প্রতিদিন পত্রিকা পড়ে দেশ-বিদেশের খবর রাখতেন, তারা এখন তথ্যের ঘাটতিতে ভুগছেন।

স্থানীয় পাঠকদের সঙ্গে কথা বলে জানা গেছে, অনেকেই দীর্ঘদিন ধরে নিয়মিত পত্রিকার ওপর নির্ভরশীল। হঠাৎ করে সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় তারা বিকল্প কোনো ব্যবস্থা পাচ্ছেন না। এতে করে স্থানীয়ভাবে তথ্যপ্রবাহেও কিছুটা স্থবিরতা দেখা দিয়েছে।

এ বিষয়ে আবুল কাসেম জানান, দুর্ঘটনার কারণে তিনি এখনও স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারছেন না। সুস্থ হতে আরও কিছুদিন সময় লাগবে। তবে তিনি পত্রিকা বিতরণ চালু রাখতে বিকল্প হিসেবে একজন লোক খুঁজছেন, যাতে পাঠকদের দুর্ভোগ কিছুটা লাঘব হয়।

এদিকে, দ্রুত পত্রিকা সরবরাহ স্বাভাবিক করার জন্য সংশ্লিষ্টদের উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছেন ভুক্তভোগী পাঠকরা। তাদের আশা, অচিরেই পূর্বধলায় পুনরায় নিয়মিত পত্রিকা সরবরাহ চালু হবে।

পূর্বধলায় বিএনপি-জামায়াত সংঘর্ষে আহত অর্ধশত

শেরপুরে প্রেমের দ্বন্দ্বে আলামিন হত্যা, আটক ২

নালিতাবাড়ীর শ্রেষ্ঠ বিদ্যালয়ের রাস্তায় কাদা, মাঠে পানি

বাবরের জন্য আড়াই মাস রোজা রেখে হাসপাতালে ভর্তি নারী

ট্রান্সফরমার চুরি করতে গিয়ে গণপিটুনিতে যুবক নিহত

গফরগাঁওয়ে ক্ষতিগ্রস্ত ৪ শতাধিক কৃষক পরিবারকে খাদ্যসহায়তা

গফরগাঁওয়ে ক্ষতিগ্রস্ত কৃষক-কৃষাণীর হাতে খাদ্য সহায়তা তুলে দিলেন এমপি বাচ্চু

বকশীগঞ্জে নিখোঁজের একদিন পর যুবকের লাশ উদ্ধার

ভালুকায় পিকআপসহ তিন গরু ছিনতাই

মেলান্দহে ক্রেতাদের নজর কেড়েছে ‘জমিদার’