হোম > সারা দেশ > ময়মনসিংহ

জামালপুরে ৩১ আ.লীগ নেতা-কর্মী কারাগারে

জেলা প্রতিনিধি, জামালপুর

জামালপুরে মাদারগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যানসহ মাদারগঞ্জ ও বকশিগঞ্জের ৩১ নেতা-কর্মী আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

সোমবার দুপুরে জামালপুর জেলা জজ আদালতের চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট রুমানা আক্তার শুনানি শেষে এ আদেশ দেন।

মাদারগঞ্জ উপজেলার চার মামলায় ২৭ জন ও বকশিগঞ্জ উপজেলার ৪ জন নেতা-কর্মী রয়েছেন।

কারাগারে পাঠানো নেতা-কর্মীরা হলেন, মাদারগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ওবায়দুর রহমান বেলাল, জেলা আওয়ামী লীগের সদস্য দৌলতুজ্জামান দুলাল, সদস্য জয়নাল আবেদীন আয়না, শহিদুল ইসলাম, মাদারগঞ্জ উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক হযরত আলী হিলারি এবং শহর ছাত্রলীগের সাধারণ সম্পাদক শিবলুল পাশা সিয়ামসহ ৩১ জন।

আদালত সূত্রে জানা গেছে, গত ৫ আগস্টের পর মাদারগঞ্জ উপজেলা বিএনপি’র নেতা হাফিজুর রহমান সাকু ও আব্দুল্লাহ আল মামুনের দায়ের করা দুটি মামলা এবং সন্ত্রাস বিরোধী আইনে পুলিশের একটি মামলাসহ চার মামলায় মাদারগঞ্জ উপজেলার ২৭ জন নেতা-কর্মী আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী বিরোধিতা করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এদিকে বকশিগঞ্জ উপজেলার আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের ৪ নেতা-কর্মী আদালতে জামিন আবেদন করলে আদালত জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এ বিষয়ে কোর্ট ইন্সপেক্টর মো.আবুল হোসেন বলেছেন, চার মামলায় মাদারগঞ্জ উপজেলার ২৭ জন এবং বকশিগঞ্জ উপজেলার ৪ জন নেতা-কর্মীর জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, এমপির গাড়ি ভাঙচুর

পূর্বধলা স্বাস্থ্য কমপ্লেক্সে অভিযান ৩ দালালকে জরিমানা

রেললাইনে জামাতে নামাজ আদায় করে জলাবদ্ধতা নিরসনের দাবি

নাশকতা মামলায় ইউপি চেয়ারম্যান ও আ.লীগ নেতা গ্রেপ্তার

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আ.লীগ নেতা গ্রেপ্তার

ওলামালীগ নেতার বিরুদ্ধে শিক্ষিকাকে শ্লীলতাহানির অভিযোগ

১৩ বছর পর বাবার পরিচয় পেল ধর্ষণে জন্ম নেওয়া শিশু, আসামির যাবজ্জীবন

দখল-দূষণে অস্তিত্বের সংকটে শেরপুরের সাহাতি নদী

নদী থেকে ইট বাঁধা নবজাতকের লাশ উদ্ধার, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

বসতঘরে গাঁজার বস্তা, বারহাট্টায় ইউপি সদস্যসহ আটক ২