হোম > সারা দেশ > ময়মনসিংহ

শ্রীবরদীতে ট্রাঙ্কে মিলল অর্ধগলিত নারীর লাশ

উপজেলা প্রতিনিধি, শ্রীবরদী (শেরপুর)

শেরপুরের শ্রীবরদী উপজেলায় রাস্তার পাশে ফেলে যাওয়া একটি ট্রাঙ্ক থেকে অজ্ঞাত এক নারীর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার দুপুরে উপজেলার তাতীহাটি ইউনিয়নের নয়াপাড়া গ্রামের ঢালীবাড়ী তিন রাস্তার মোড় এলাকা থেকে তালাবদ্ধ ট্রাঙ্কের তালা ভেঙে লাশটি উদ্ধার করা হয়।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে একটি পিকআপ গাড়ি এসে রাস্তার পাশে একটি তালাবদ্ধ ট্রাঙ্ক ফেলে রেখে যায়। বিষয়টি সন্দেহজনক মনে হলে এলাকাবাসী ট্রাঙ্কটির কাছে গিয়ে দুর্গন্ধ পেয়ে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে এসে ট্রাঙ্কের তালা ভেঙে প্লাস্টিকের বস্তা ও তোশকে মোড়ানো, হাত বাঁধা অবস্থায় অর্ধগলিত এক নারীর লাশ উদ্ধার করে।

এদিকে, পাশের একটি প্রতিষ্ঠানের সিসিটিভি ফুটেজে দেখা যায়, সকালে একটি নীল রঙের পিকআপ গাড়ি বাসাবাড়ির মালামাল বহন করে নয়াপাড়া এলাকার দিকে যায়। গাড়িটির পেছনে একটি ট্রাঙ্ক বাঁধা ছিল, যা উদ্ধারকৃত ট্রাঙ্কের সঙ্গে সাদৃশ্যপূর্ণ। পরে একই গাড়িকে ওই রাস্তা দিয়ে ফিরে যেতে দেখা গেলেও তখন ট্রাঙ্কটি আর ছিল না। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই পিকআপ থেকেই ট্রাঙ্কটি ফেলে যাওয়া হয়েছে।

ঘটনাস্থলে উপস্থিত শেরপুরের সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) আফসান-আল-আলম জানান, খবর পেয়ে পুলিশ ট্রাঙ্ক থেকে লাশটি উদ্ধার করে। পরে সিআইডি ও পিবিআইকে জানানো হলে তাদের টিম ঘটনাস্থলে এসে তদন্ত শুরু করেছে। লাশটি বিকৃত হওয়ায় এখনো পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

পুলিশ জানায়, লাশটি কোথা থেকে এবং কীভাবে এখানে আনা হয়েছে, তা উদঘাটনে তদন্ত চলছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

পূর্বধলায় বিএনপি-জামায়াত সংঘর্ষে আহত অর্ধশত

শেরপুরে প্রেমের দ্বন্দ্বে আলামিন হত্যা, আটক ২

নালিতাবাড়ীর শ্রেষ্ঠ বিদ্যালয়ের রাস্তায় কাদা, মাঠে পানি

বাবরের জন্য আড়াই মাস রোজা রেখে হাসপাতালে ভর্তি নারী

ট্রান্সফরমার চুরি করতে গিয়ে গণপিটুনিতে যুবক নিহত

গফরগাঁওয়ে ক্ষতিগ্রস্ত ৪ শতাধিক কৃষক পরিবারকে খাদ্যসহায়তা

গফরগাঁওয়ে ক্ষতিগ্রস্ত কৃষক-কৃষাণীর হাতে খাদ্য সহায়তা তুলে দিলেন এমপি বাচ্চু

বকশীগঞ্জে নিখোঁজের একদিন পর যুবকের লাশ উদ্ধার

ভালুকায় পিকআপসহ তিন গরু ছিনতাই

মেলান্দহে ক্রেতাদের নজর কেড়েছে ‘জমিদার’