হোম > সারা দেশ > ময়মনসিংহ

নেত্রকোণায় ট্রেনের ধাক্কায় দুই শ্রমিক নিহত

উপজেলা প্রতিনিধি, পূর্বধলা (নেত্রকোনা)

নেত্রকোণায় মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় দুই অটো রাইস মিল শ্রমিক নিহত হয়েছেন। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নেত্রকোণা-ময়মনসিংহ রেলপথের চল্লিশা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শ্রমিকরা হলেন—শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার মালিজিকান্দা গ্রামের লুৎফর রহমানের ছেলে রাসেল ইসলাম (২৫) ও দিনাজপুর জেলার চিরিরবন্দর উপজেলার ছোট বাউল গ্রামের সন্তোষ রায়ের ছেলে আকাশ রায় (২৪)। তারা দুজনেই নেত্রকোণার চল্লিশার জীবন কুমার সাহার মালিকানাধীন “তমাল তন্ময়” অটো রাইস মিলের শ্রমিক হিসেবে এক বছর ধরে কাজ করে আসছিলেন।

প্রত্যক্ষদর্শী ও নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যার দিকে রাসেল ও আকাশ তাদের রাইস মিলের ৭ থেকে ৮ জন সহকর্মীকে নিয়ে মিলের পাশে রেললাইনে ঘুরতে যান। রেললাইনের ওপর দিয়ে হেঁটে চল্লিশা স্টেশনে যাওয়ার সময় ঢাকা থেকে মোহনগঞ্জগামী “মোহনগঞ্জ এক্সপ্রেস” ট্রেনের ধাক্কায় তারা দুজনেই রাস্তার পাশে ছিটকে পড়েন। তাদের সাথে থাকা লোকজন গুরুতর আহত অবস্থায় রাসেল ও আকাশকে উদ্ধার করে নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. শ্রদ্ধানন্দ নাথ তাদের মৃত ঘোষণা করেন।

ডা. শ্রদ্ধানন্দ নাথ জানান, আকাশ ও রাসেল নামে দুজনকে হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তারা মারা যান। তাদের মাথা ও শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।

শ্যামগঞ্জ জিআরপি পুলিশ ফাঁড়ির এসআই নূরুল ইসলাম জানান, নেত্রকোণার চল্লিশায় মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় দুজন মারা যাওয়ার খবর পেয়েছি। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

জমি নিয়ে বিরোধ, ভাতিজার হাতে চাচা খুন

বিজিবির অভিযানে ভারতীয় জিরা ও মদ জব্দ

জামালপুরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত যুবকের মৃত্যু

জ্যেষ্ঠতা লঙ্ঘন করে বিএনপি পদধারীকে ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিয়োগ

মাদারগঞ্জে ৬ বছরের ছেলের সামনে নদীতে ডুবে প্রাণ গেল বাবার

বিএনপির দুই পক্ষের সংঘর্ষ: দ্বিতীয় দিনেও বহাল ১৪৪ ধারা

মদনে পুলিশের ওপর হামলা, সেই ছাত্রদল নেতা বহিষ্কার

ছাত্রদল নেতার হামলায় দুই পুলিশ সদস্য আহত, আটক ১

গাছের ডালে ঝুলন্ত অবস্থায় সেনা সদস্যের লাশ উদ্ধার

বিএনপির দুই পক্ষের সংঘর্ষে নান্দাইলে ১৪৪ ধারা