হোম > সারা দেশ > ময়মনসিংহ

বকশীগঞ্জে অতিরিক্ত দামে জ্বালানি তেল বিক্রি, ৫০ হাজার টাকা জরিমানা

উপজেলা প্রতিনিধি, বকশীগঞ্জ (জামালপুর)

জামালপুরের বকশীগঞ্জ উপজেলার তিনানীপাড়া মেসার্স পরেশ চন্দ্র সাহা ফিলিং স্টেশনের সামনে অনুমোদনহীনভাবে পেট্রোল ও ডিজেল মজুত রেখে সরকারনির্ধারিত দামের চেয়ে প্রায় দ্বিগুণ দামে বিক্রির দায়ে মো. জামরুল মিয়া নামে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

শুক্রবার (১০ এপ্রিল ২০২৬) রাত ১০টার দিকে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এ জরিমানা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন বকশীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার ভূমি আসমা-উল হুসনা।

অভিযান সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে বকশীগঞ্জের তিনানীপাড়া ফিলিং স্টেশনের সামনে জামরুল মিয়া তার নিজস্ব দোকানে জ্বালানি তেল মজুত রেখে অতিরিক্ত দামে বিক্রি করে আসছিলেন। এর আগেও জামরুল মিয়ার দোকান থেকে ১২০ লিটার পেট্রোল উদ্ধার করে ১০ হাজার টাকা জরিমানা করে সতর্ক করেছিলেন উপজেলা প্রশাসন। প্রশাসনের সতর্কবার্তায় তোয়াক্কা না করে পুনরায় অবৈধভাবে জ্বালানি তেল মজুদ করে কৃত্রিম সংকট সৃষ্টি করে আসছিল। একই সঙ্গে সরকারনির্ধারিত দামের তুলনায় দ্বিগুণ দামে জ্বালানি তেল বিক্রি করে সাধারণ মানুষকে ভোগান্তিতে ফেলেন। এমন অভিযোগের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ঘটনাস্থলে অভিযান চালানো হয়। অভিযানে অপরাধ প্রমাণিত হওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী জামরুল মিয়াকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসমা-উল হুসনা জানান, অবৈধভাবে জ্বালানি তেল মজুত ও অতিরিক্ত দামে বিক্রি করায় জামরুল নামে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এসব অনিয়ম ও তেল মজুতকারীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

বাকৃবিতে প্রেমঘটিত বিরোধে মারামারি, পণ্ড জুনিয়র রিসেপশন

মদনে নার্সের হাত-পায়ের রগ কেটে দিলেন স্বামী

বিজ্ঞান মেলায় আকাশ দেখার সুযোগ পেয়ে মুগ্ধ শিশু-কিশোররা

কালবৈশাখী ঝড়ে গাছ পড়ে ঢাকা-ময়মনসিংহ ট্রেন চলাচল বন্ধ

গৌরীপুরে প্রাথমিক বৃত্তি পরীক্ষার প্রথমদিনে অনুপস্থিত ৫৬৪ শিক্ষার্থী

বিএনপির পরাজিত প্রার্থীর বিরুদ্ধে এমপির ওপর হামলার অভিযোগ, আহত ১০

২১ মামলার পলাতক আসামি মিজান গ্রেপ্তার

দেওয়ানগঞ্জে জ্বালানি তেল মজুত, যুবকের ৭ দিনের কারাদণ্ড

কারাবন্দি আ.লীগ নেতাকে হাসপাতালে নেয়ার পথে মৃত্যু

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে নতুন নতুন পদক্ষেপ নেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান