হোম > সারা দেশ > ময়মনসিংহ

অসুস্থ স্ত্রীকে জীবন্ত কবর দেওয়ার চেষ্টা স্বামীর, ভিডিও ভাইরাল

জেলা প্রতিনিধি, শেরপুর

শেরপুরের শ্রীবরদীতে অসুস্থ স্ত্রীকে জীবিত মাটিচাপা দেওয়ার চেষ্টা করেছেন বলে অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। গত শুক্রবার উপজেলার কাকিলাকুড়া ইউনিয়নের খোশালপুর কানিপাড়া বাজারসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। অভিযুক্ত স্বামীর নাম খলিলুর রহমান (৮০) এবং ভুক্তভোগীর স্ত্রী খোশেদা বেগম (৭০)। অভিযুক্ত খলিলুর রহমান খোশালপুর মধ্যপাড়ার মৃত জহুর আলীর ছেলে।

ভিডিওতে দেখা যায়, খলিলুর রহমান তার স্ত্রীকে ঘর থেকে টেনে উঠানে নিয়ে যান। এর আগেই, উঠানের একটি অংশে কোদাল দিয়ে সামান্য পরিমাণ গর্ত করেন তিনি। সেই গর্তের ভেতরে স্ত্রীকে রেখে তার ওপর কোদাল দিয়ে মাটিচাপা দেওয়ার চেষ্টা করছিলেন খলিলুর। অসুস্থ বৃদ্ধাকে আত্মরক্ষায় চিৎকার করতে দেখা গেছে ভিডিওতে। এ সময় একাধিক ব্যক্তিকে ঘটনাস্থলে উপস্থিত থাকতে দেখা গেলেও কেউ ওই নারীকে রক্ষায় এগিয়ে যাননি।

প্রতিবেশীরা জানান, প্রায় ছয় বছর ধরে পক্ষাঘাতগ্রস্ত হয়ে শয্যাশায়ী ওই বৃদ্ধা। অনেক চিকিৎসা করা হলেও তিনি সুস্থ হননি। বিরক্তি থেকে খলিলুর এমন কাণ্ড ঘটিয়ে থাকতে পারেন বলে ধারণা তাদের।

স্ত্রী চোখে ভালো দেখেন না। তিনি কথা না শোনায় এ ঘটনা ঘটে। তার নাতি মো. খোকন ভিডিওটি ফেসবুকে পোস্ট করায় বিষয়টি ছড়িয়ে পড়ে।

শ্রীবরদী থানার ওসি মো. আনোয়ার জাহিদ জানান, ‘ভিডিও দেখার সঙ্গে সঙ্গেই পুলিশ পাঠানো হয়েছিল। বিষয়টি স্থানীয় নেতাদের মাধ্যমে সামাজিকভাবে সমাধান হয়েছে বলে শুনেছি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

শূন্যরেখায় ৬ দিন ধরে খোলা আকাশের নিচে বিএসএফের ঠেলে দেওয়া নারী

গারো পাহাড়ে লাল পিঁপড়ার ডিম বেচে চলে শত পরিবারের জীবিকা

জামালপুরে রেলওয়ে ওভারপাসে বোমা, নিষ্ক্রিয় করল সেনাবাহিনী

জামালপুর রেলওয়ে ওভারপাসে বোমাসদৃশ বস্তু, আতঙ্কে যান চলাচল বন্ধ

ময়মনসিংহে এআরএমসিতে বর্ণিল আয়োজনে নবীনবরণ অনুষ্ঠিত

৩৬ দিনের আন্দোলনে স্বৈরাচারকে বিদায় করেছি: শিবির সেক্রেটারি

এক কিশোরের ছুরিকাঘাতে আরেক কিশোর নিহত

দেওয়ানগঞ্জ সীমান্তে তিন দিন ধরে শূন্যরেখায় সেই নারী

অব্যবস্থাপনায় মুখ ফিরিয়ে নিচ্ছেন পর্যটকেরা

মালয়েশিয়ায় বাবরের অস্ত্রোপচার সম্পন্ন, দেশবাসীর কাছে দোয়া কামনা