হোম > সারা দেশ > ময়মনসিংহ

গোয়ালঘরে আগুন, গরু-ছাগল বাঁচাতে পুড়ে মরলেন নারী

উপজেলা প্রতিনিধি, মাদারগঞ্জ (জামালপুর)

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় গোয়ালঘরে মশা তাড়ানোর জন্য জ্বালিয়ে রাখা খড়ের আগুনে দুটি গরু ও তিনটি ছাগল মারা গেছে। এ সময় গরু-ছাগল রক্ষা করতে গিয়ে উম্মে কুলসুম (৫০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। সোমবার (২৮ জুলাই) রাতে উপজেলার কড়ইচড়া ইউনিয়নের ভেলামারি আনন্দবাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত উম্মে কুলসুম উপজেলার কড়ইচড়া ইউনিয়নের ভেলামারি আনন্দবাজার এলাকার জাকিরুল ইসলাম জাক্কুর স্ত্রী।

জানা যায়, জাকিরুল ইসলাম জাক্কুর গোয়ালঘরে দুটি গরু ও তিনটি ছাগল বাঁধা ছিল। সোমবার সন্ধ্যায় মশা দূর করতে গোয়ালঘরে খড়ের আগুন জ্বালিয়ে ধোঁয়ার ব্যবস্থা করেন জাক্কু। রাত ৮টার দিকে খড় থেকে আগুনের সূত্রপাত ঘটে গোয়ালঘরে ছড়িয়ে পড়ে। এ সময় গরু ও ছাগল বাঁচাতে ছুটে যান জাক্কুর স্ত্রী উম্মে কুলসুম। তিনি গোয়ালঘরে ঢুকে গরু-ছাগলের বাঁধন খুলে দেয়ার চেষ্টা করেন। এ সময় তার শরীরে আগুন লেগে যায়। এতে দগ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি। গোয়ালঘরে থাকা গবাদিপশুগুলো পুড়ে মারা যায়।

মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল্লাহ সাইফ জানান, এ ঘটনায় কারো অভিযোগ না থাকায় লাশের সুরতহাল শেষে বিনা ময়নাতদন্তে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

ময়মনসিংহে দুর্বৃত্তের ছুরিকাঘাতে স্বেচ্ছাসেবক দলের কর্মী নিহত

শূন্যরেখায় ৬ দিন ধরে খোলা আকাশের নিচে বিএসএফের ঠেলে দেওয়া নারী

গারো পাহাড়ে লাল পিঁপড়ার ডিম বেচে চলে শত পরিবারের জীবিকা

জামালপুরে রেলওয়ে ওভারপাসে বোমা, নিষ্ক্রিয় করল সেনাবাহিনী

জামালপুর রেলওয়ে ওভারপাসে বোমাসদৃশ বস্তু, আতঙ্কে যান চলাচল বন্ধ

ময়মনসিংহে এআরএমসিতে বর্ণিল আয়োজনে নবীনবরণ অনুষ্ঠিত

৩৬ দিনের আন্দোলনে স্বৈরাচারকে বিদায় করেছি: শিবির সেক্রেটারি

এক কিশোরের ছুরিকাঘাতে আরেক কিশোর নিহত

দেওয়ানগঞ্জ সীমান্তে তিন দিন ধরে শূন্যরেখায় সেই নারী

অব্যবস্থাপনায় মুখ ফিরিয়ে নিচ্ছেন পর্যটকেরা