হোম > সারা দেশ > ময়মনসিংহ

বিজিবির অভিযানে ৯৪ বোতল ভারতীয় মদ উদ্ধার

উপজেলা প্রতিনিধি, বকশীগঞ্জ (জামালপুর)

জামালপুরের বকশীগঞ্জে সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৯৪ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে ৩৫ বিজিবির সদস্যরা।

শনিবার (১৪ ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে জামালপুর ৩৫ বিজিবি ব্যাটালিয়নের আওতাধীন সাতানী পাড়া বিজিবির সদস্যরা ধানুয়া কামালপুর ইউনিয়নের ভারত সীমান্তঘেষা সোমনাথ পাড়া এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় এসব মদের বোতল উদ্ধার করেন।

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে সাতানী পাড়া বিজিবির নায়েব সুবেদার ইসমাইল হোসেনের নেতৃত্বে বিজিবি সদস্যরা ভারত সীমান্তের কাছে সোমনাথ পাড়া এলাকায় মাদক উদ্ধারে অভিযান পরিচালনা করেন।

এসময় বিজিবির সদস্যদের উপস্থিতি টের পেয়ে মাদক রেখে পালিয়ে যায় মাদক কারবারীরা। পরে পরিত্যক্ত অবস্থায় ৯৪ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়।

মাদক উদ্ধারের পর বকশীগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরীভুক্ত করেছেন সাতানী পাড়া বিজিবি।

সুবেদার ইসমাইল হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি সোমনাথ পাড়া এলাকায় ভারতীয় সীমান্ত দিয়ে মাদক পাচার হবে, এ খবরের ভিত্তিতে গত রাতে বিজিবি অভিযান পরিচালনা করলে বিজিবির উপস্থিতি টের পেয়ে মাদক কারবারীরা মাদক রেখে পালিয়ে গেলে ৯৪ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়।

পূর্বধলায় বিএনপি-জামায়াত সংঘর্ষে আহত অর্ধশত

শেরপুরে প্রেমের দ্বন্দ্বে আলামিন হত্যা, আটক ২

নালিতাবাড়ীর শ্রেষ্ঠ বিদ্যালয়ের রাস্তায় কাদা, মাঠে পানি

বাবরের জন্য আড়াই মাস রোজা রেখে হাসপাতালে ভর্তি নারী

ট্রান্সফরমার চুরি করতে গিয়ে গণপিটুনিতে যুবক নিহত

গফরগাঁওয়ে ক্ষতিগ্রস্ত ৪ শতাধিক কৃষক পরিবারকে খাদ্যসহায়তা

গফরগাঁওয়ে ক্ষতিগ্রস্ত কৃষক-কৃষাণীর হাতে খাদ্য সহায়তা তুলে দিলেন এমপি বাচ্চু

বকশীগঞ্জে নিখোঁজের একদিন পর যুবকের লাশ উদ্ধার

ভালুকায় পিকআপসহ তিন গরু ছিনতাই

মেলান্দহে ক্রেতাদের নজর কেড়েছে ‘জমিদার’