হোম > সারা দেশ > ময়মনসিংহ

পূর্বধলায় ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু

উপজেলা প্রতিনিধি, পূর্বধলা (নেত্রকোনা)

নেত্রকোনার পূর্বধলায় ট্রেনের নিচে কাটা পড়ে এক বৃদ্ধ মারা গেছেন। রোববার সকালে জারিয়া-ময়মনসিংহ রেলপথের পূর্বধলা উপজেলার ভিতরগাঁও এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আইয়ুব আলী (৭৫) উপজেলার জারিয়া ইউনিয়নের বারহা উত্তরপাড়া গ্রামের মৃত জামির উদ্দিন মুন্সির ছেলে।

পূর্বধলা রেলস্টেশনের স্টেশন মাস্টার মো. জহিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, সকাল ছয়টার দিকে ময়মনসিংহ থেকে ছেড়ে আসা জারিয়াগামী ৩৭২ নম্বর ডাউন ট্রেনের নিচে কাটা পড়ে ওই বৃদ্ধ ঘটনাস্থলেই মারা যান।

স্থানীয়রা জানান, আইয়ুব আলী কিছুটা মানসিক ভারসাম্যহীন ও বধির ছিলেন। সকালে তিনি নিজ বাড়ি থেকে মেয়ের বাড়ি যাওয়ার পথে রেললাইন পার হতে গিয়ে দুর্ঘটনার শিকার হন।

এ বিষয়ে ময়মনসিংহ রেলওয়ে থানার ওসি মোহাম্মদ আখতার হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আইনগত প্রক্রিয়া চলছে।

জমি নিয়ে বিরোধ, ভাতিজার হাতে চাচা খুন

বিজিবির অভিযানে ভারতীয় জিরা ও মদ জব্দ

জামালপুরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত যুবকের মৃত্যু

জ্যেষ্ঠতা লঙ্ঘন করে বিএনপি পদধারীকে ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিয়োগ

মাদারগঞ্জে ৬ বছরের ছেলের সামনে নদীতে ডুবে প্রাণ গেল বাবার

বিএনপির দুই পক্ষের সংঘর্ষ: দ্বিতীয় দিনেও বহাল ১৪৪ ধারা

মদনে পুলিশের ওপর হামলা, সেই ছাত্রদল নেতা বহিষ্কার

ছাত্রদল নেতার হামলায় দুই পুলিশ সদস্য আহত, আটক ১

গাছের ডালে ঝুলন্ত অবস্থায় সেনা সদস্যের লাশ উদ্ধার

বিএনপির দুই পক্ষের সংঘর্ষে নান্দাইলে ১৪৪ ধারা