হোম > সারা দেশ > ময়মনসিংহ

ময়মনসিংহ-২ আসনে ৩৭ কেন্দ্রে এগিয়ে রিকশা প্রতীক

আমার দেশ অনলাইন

ময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা) আসনের ৩৭টি কেন্দ্রের ফলাফলে ১০ দলীয় জোট মনোনীত রিকশা প্রতীকের প্রার্থী মুফতি মুহাম্মাদুল্লাহ বড় ব্যবধানে এগিয়ে রয়েছেন।

বৃহস্পতিবার রাতে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে প্রাপ্ত বেসরকারি ফলাফলে এ তথ্য জানা গেছে। প্রাপ্ত ফল অনুযায়ী, গণনা হওয়া কেন্দ্রগুলোতে রিকশা প্রতীকের প্রার্থী ধারাবাহিকভাবে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের তুলনায় উল্লেখযোগ্য ব্যবধানে এগিয়ে আছেন।

ফুলপুর ও তারাকান্দা উপজেলার বিভিন্ন কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়। ভোটগ্রহণ শেষে বিকেল থেকেই কেন্দ্রগুলোতে গণনা শুরু হয়।

এদিকে, ফলাফল ঘোষণাকে কেন্দ্র করে প্রার্থীদের সমর্থকদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। চূড়ান্ত ফলাফল ঘোষণার অপেক্ষায় রয়েছেন স্থানীয় ভোটার ও প্রার্থীরা।

বেসরকারিভাবে নির্বাচিত বিএনপির কায়সার কামাল

শেরপুরে সিল দেয়া ৫৩টি ব্যালট পেপারসহ তিনটি ব্যালট বই উদ্ধার

কেন্দ্রে এসে ব্যালট ছিনতাই, উদ্ধার ধানের শীষে সিল মারা বই

শেরপুরের দুটি সংসদীয় আসনে ভোট গ্রহণ চলছে

জামালপুরে ভোটারদের টাকা বিতরণের অভিযোগে ৭ জন আটক

স্বতন্ত্র প্রার্থীর পক্ষে টাকা বিতরণ করতে গিয়ে আটক ৩

গৌরীপুরে ৯২ কেন্দ্রের মধ্যে ৪২টি ঝুঁকিপূর্ণ ঘোষণা

কেন্দুয়ায় ভোটকক্ষের ভবনে নাশকতার চেষ্টা

জামালপুর-১ আসনে ১২৮ ভোট কেন্দ্রের মধ্যে ৮৫টি ঝুঁকিপূর্ণ

শেরপুরে সহকারী প্রিসাইডিং কর্মকতাসহ নিহত ২