হোম > সারা দেশ > ময়মনসিংহ

প্রিজাইডিং অফিসারের পোস্ট নিয়ে গৌরীপুরে তোলপাড়!

উপজেলা প্রতিনিধি, গৌরীপুর (ময়মনসিংহ)

‘কেউ কেউ বলে হায়রে কপাল পোড়া, গৌরীপুরে অনেকেই দিনে ধান, রাতে ঘোড়া’ নির্বাচনি প্রচারের মাঝেই গৌরীপুর প্রতিদিন নামের ফেইসবুক পেজে এমন এক পোস্ট নিয়ে ময়মনসিংহের গৌরীপুরে তোলপাড় শুরু হয়েছে। যদিও ওই পোস্ট ঘণ্টা দুয়েকের মধ্যেই ডিলেট করা হয়েছে, কিন্তু নেটিজেনরা তার আগেই এটি প্রায় অর্ধশতাধিক শেয়ার করেছেন।

এ বিষয়ে ময়মনসিংহ-৩ গৌরীপুর আসনের ধানের শীষ প্রতীকের মিডিয়া সেল ম্যানেজার এম এ বাশার ঝুলন রোববার (৮ ফেব্রুয়ারি) দুপুরে সহকারী রির্টানিং অফিসার ঈশ্বরগঞ্জ ও গৌরীপুর বরাবরে এক লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, গৌরীপুর প্রতিদিন নামের ওই ফেইজবুক পেজের এডমিন মো. মোখলেছুর রহমান রোববার সকালে তার নিজস্ব ওই ফেইসবুক পেজে এমন পোস্ট করেন। যা মুহূর্তেই নেটিজেনদের মাঝে ভাইরাল হলে ধানের শীষ প্রতীকের কর্মী-সমর্থক ও শুভাকাঙ্ক্ষীদের মাঝে আলোচনার ঝড় উঠে। জানা যায় মোখলেছুর রহমান গৌরীপুর উপজেলার পৌর এলাকার বাসিন্দা হলেও তিনি পার্শ্ববর্তী ঈশ্বরগঞ্জ উপজেলাধীন এমপিওভুক্ত সোহাগী ইউনিয়ন মাধ্যমিক উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের বাংলা বিভাগের প্রভাষক হিসেবে কর্মরত থাকায় তিনি ঈশ্বরগঞ্জ উপজেলাধীন নির্বাচনি এলাকায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করার কথা রয়েছে।

এ বিষয়ে মোখলেছুর রহমান বলেন, ভাই আমি বুঝতে পারি নাই, এটা আমার ভুল হয়ে গেছে। আমি এটা ডিলিট করে দিয়েছি।

অভিযোগকারী এম এ বাশার ঝুলন বলেন- মোখেলেছুর রহমান প্রভাষক হলেও তিনি গৌরীপুর প্রতিদিন নামের ফেইসবুক পেজ খুলে সাংবাদিকতার নামে অপসাংবাদিকতা করছেন। এ নির্বাচনে আমরা তার নিরপেক্ষতা নিয়ে শঙ্কিত। আমরা তার নির্বাচনি দায়িত্ব বাতিল করার জন্য সহকারী রিটার্নিং অফিসার বরাবর অনুরোধ করেছি।

এ বিষয়ে ঈশ্বরগঞ্জ উপজেলা সহকারী রিটার্নিং অফিসার সানজিদা রহমান বলেন, অভিযোগ পেয়েছি, তদন্ত করে বিধি মোতাবেক ব্যবস্থা নেয়া হবে।

বিএনপির দুই পক্ষের সংঘর্ষ: দ্বিতীয় দিনেও বহাল ১৪৪ ধারা

মদনে পুলিশের ওপর হামলা, সেই ছাত্রদল নেতা বহিষ্কার

ছাত্রদল নেতার হামলায় দুই পুলিশ সদস্য আহত, আটক ১

গাছের ডালে ঝুলন্ত অবস্থায় সেনা সদস্যের লাশ উদ্ধার

বিএনপির দুই পক্ষের সংঘর্ষে নান্দাইলে ১৪৪ ধারা

উদ্বোধনের আগেই ভালুকা মডেল মসজিদের বিভিন্ন স্থানে ফাটল

মাদারগঞ্জে জ্যৈষ্ঠের দাবদাহে বেড়েছে তালশাঁসের কদর

ভুল নম্বরে পাঠানো টাকা ফেরত আনতে গিয়ে সড়কে প্রাণ গেল যুবকের

জামালপুরে তীব্র তাপদাহ, হিটস্ট্রোকে ৩ কৃষক-শ্রমজীবীর মৃত্যু

বিষাক্ত সাপের কামড়ে চার বছরের শিশুর মৃত্যু