হোম > সারা দেশ > রাজশাহী

নওগাঁ জেলা যুবলীগের সভাপতি গ্রেপ্তার

জেলা প্রতিনিধি, নওগাঁ

নওগাঁ জেলা যুবলীগের সভাপতি এ্যাড. খোদাদাত খান পিটুকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার (১৭ জুলাই) রাত ৩টার দিকে শহরের চকদেব পোস্ট অফিস পাড়া এলাকার নিজ বাড়ি থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে।

বিষয়টি নিশ্চিত করেছেন নওগাঁ সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিকী।

খোদাদাত খান পিটু শহরের চকদেব পোস্ট অফিসপাড়া মহল্লার সাবেক এমপি অ্যাডভোকেট মৃত আব্দুল হাই খানের ছেলে।

নওগাঁ সদর মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) ও মামলার তদন্তকারী কর্মকর্তা আনিসুর রহমান বলেন, খোদাদাত খান পিটুর নামে বিএনপি পার্টি অফিস ভাঙচুর ও আগুন লাগানোসহ একাধিক মামলা রয়েছে। সেই মামলায় গ্রেপ্তার দেখিয়ে সদর থানার পুলিশ আজ দুপুরে তাকে আদালতে প্রেরণ করে। পরে নওগাঁর এক নম্বর আমলী আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তৌহিদুল ইসলাম চৌধুরী তাকে জেলহাজতে প্রেরণ করার আদেশ দেন।

ভোটের ফল চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন ধানের শীষ প্রার্থীর

ভোটের ফলাফল চ্যালেঞ্জ করে হাইকোর্টে পরাজিত প্রার্থী তুহিন

নাটোরে সরকারি ভর্তুকি মূল্যে মাংস ও ডিম বিক্রি শুরু

সরকারি হাসপাতালে চিকিৎসা নিলেন জামায়াতের এমপি, খেলেন রোগীদের সাধারণ খাবার

উত্তরবঙ্গের মহাসড়কে চার লেন চালু, ঈদযাত্রা হবে স্বস্তির

শিবগঞ্জে সেপটিক ট্যাংক থেকে গৃহবধূর লাশ উদ্ধার, স্বামী আটক

স্ত্রীকে হত্যার পর টয়লেটের ট্যাংকে লাশ, আটক স্বামী

মাদ্রাসা ছাত্রকে তুলে নিয়ে রাতভর নির্যাতন, ভিডিও ধারণ

ধামইরহাটে আদিবাসী স্কুল ছাত্রীর মরদেহ উদ্ধার

শেরপুর প্রেস ক্লাবের দায়িত্বে আকরাম ও কামাল