হোম > সারা দেশ > রাজশাহী

ক্ষমতায় গেলে নারীদের ফ্যামিলি কার্ড দিবে বিএনপি: দুলু

জেলা প্রতিনিধি, নাটোর

ছবি: আমার দেশ।

নির্বাচনে বিএনপি ক্ষমতায় গেলে দেশের ঘরে ঘরে নারীদের ফ্যামিলি কার্ড পৌছে দেয়া হবে বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় নেতা ও নাটোর-২ আসনের বিএনপি প্রার্থী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু। এসময় তিনি আরো বলেন, বিএনপি ক্ষমতায় গেলে সবচেয়ে বেশি সুবিধা পাবেন নারীরা।

বৃহস্পতিবার বেলা ১২ টার দিকে শহরের আলাইপুরে জেলা বিএনপির কার্যালয়ে জাতীয়তাবাদী মহিলা দলের সাথে মতবিনিময় সভায় দুলু এসব কথা বলেন।

দুলু বলেন, আমাদের নেতা তারেক রহমান সাহেব বলেছেন, বিদেশে ছেলে মেয়ে সবাই সরকার থেকে অনুদান পায়। বাংলাদেশ এই সিষ্টেম ছিলো না। এই প্রথম তারেক রহমান সাহেব বলেছেন আগামী দিনে যদি বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় যায় প্রতিটা পরিবারের অভিভাবক পরিবারের মেয়ে যিনি মা কিংবা পরিবারের যিনি অভিভাবক উনার জন্য ফ্যামিলি কার্ড থাকবে।

তিনি আরো বলেন, এই ফ্যামিলি কার্ড দিয়ে তারা প্রতি মাসে আড়াই হাজার করে টাকা পাবেন। যে সুযোগ সুবিধা অতীতের কোন সরকার দেয়নি তারেক রহমান সেই সুযোগ সুবিধা দেয়ার সিন্ধান্ত নিয়েছেন। আগামী দিনে বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় গিলে সবচেয়ে বেশী সুযোগ সুবিধা পাবেন নারীরা।

জাতীয়তাবাদী মহিলা দলের জেলা সভাপতি সাবেক এমপি সুফিয়া হকের সভাপতিত্বে সভায় এ সময় অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন, জেলা বিএনপির আহবায়ক রহিম নেওয়াজ, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক মোর্শেদা বেগম রুপালী, সাংগঠনিক সম্পাদক মাহফুজা বেগম মায়া, নাটোর পৌরসভার সাবেক মেয়র এমদাদুল হক আল মামুন, জেলা বিএনপির সদস্য নাসিম উদ্দিন নাসিম ও সাবেক যুগ্ম আহবায়ক ফরহাদ আলী দেওয়ান শাহীন প্রমুখ।

এবার ভারত থেকে আসছে নতুন মাদক ‘উইন সেরেক্স কফ’

নারীর অধিকার ও ক্ষমতায়নে সরকার অঙ্গীকারবদ্ধ: হুইপ দুলু

জলবায়ু ক্ষতিপূরণ, ঋণমুক্ত অর্থায়ন ও নবায়নযোগ্য জ্বালানির দাবিতে সাইকেল র‌্যালি

নিয়ম না মেনে ৮০ বস্তা সার বিক্রি, ঈশ্বরদীতে ডিলারকে জরিমানা

মুক্তির হয়রানি থেকে মুক্তি পেতে চান সাবেক স্বামী

রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান

থানা থেকে পালানো আসামি ১৪ ঘণ্টা পর গ্রেপ্তার

হাজার কোটি টাকার লোকসান তবু ঘুরে দাঁড়ানোর স্বপ্ন

সারিয়াকান্দিতে আমনের বাম্পার ফলনে চাষির মুখে হাসি

ধর্ষণচেষ্টার মামলায় এনসিপি নেতা কারাগারে