হোম > সারা দেশ > রাজশাহী

ট্রেনের ধাক্কায় প্রাণ গেল ফুচকা বিক্রেতার

স্টাফ রিপোর্টার, বগুড়া

বগুড়া সরকারি আজিজুল হক কলেজের সামনে ট্রেনের ধাক্কায় প্রাণ গিয়েছে এক ফুচকা বিক্রেতার। মঙ্গলবার সকাল ১১টায় শান্তাহার থেকে রংপুরগামী করতোয়া এক্সপ্রেসের ধাক্কায় প্রাণ যায় তার।

নিহত মো. আব্দুল বারি (৩০) সিরাজগঞ্জের উল্লাপাড়া থানার আলীর হাট গ্রামের আব্দুল আজিজের ছেলে।

প্রাথমিকভাবে জানা যায়, কানে হ্যাডফোন দিয়ে রেললাইনে বসেছিলেন আব্দুল বারি। ট্রেন আসার সময় প্রত্যক্ষদর্শীরা অনেক ডাকাডাকি করেছিলেন কিন্তু তিনি শুনতে পাননি। পরে করতোয়া এক্সপ্রেসের গুরুতর আহত। তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। লাশ বর্তমানে মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে।

বগুড়া রেলওয়ে পুলিশ ফাঁড়ির এসআই রেজাউল বলেন, সকালে ট্রেনের ধাক্কায় এক ফুচকা বিক্রেতার মৃত্যু হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছি। এই বিষয়টি নিয়ে আইনগত ব্যবস্থা পক্রিয়াধীন রয়েছে।

সাবেক এমপিসহ ৮৮ জনের নামে মামলা, আ. লীগ, যুব ও ছাত্রলীগের ৪ নেতা গ্রেপ্তার

চলতি সপ্তাহেই জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে রূপপুরের বিদ্যুৎ

‘রাবিতে শিবির নিয়ে প্রোগ্রাম করা যাবে না’—হল প্রভোস্টকে ছাত্রদল কর্মী

এবার ভারত থেকে আসছে নতুন মাদক ‘উইন সেরেক্স কফ’

নারীর অধিকার ও ক্ষমতায়নে সরকার অঙ্গীকারবদ্ধ: হুইপ দুলু

জলবায়ু ক্ষতিপূরণ, ঋণমুক্ত অর্থায়ন ও নবায়নযোগ্য জ্বালানির দাবিতে সাইকেল র‌্যালি

নিয়ম না মেনে ৮০ বস্তা সার বিক্রি, ঈশ্বরদীতে ডিলারকে জরিমানা

মুক্তির হয়রানি থেকে মুক্তি পেতে চান সাবেক স্বামী

রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান

থানা থেকে পালানো আসামি ১৪ ঘণ্টা পর গ্রেপ্তার