হোম > সারা দেশ > রাজশাহী

তিন বছর পর ভারতের টমেটো এলো সোনামসজিদ বন্দরে

উপজেলা প্রতিনিধি, শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ)

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ স্থলবন্দর দিয়ে টানা তিন বছর পর ভারত থেকে টমেটো আমদানি করা হয়েছে। রোববার দুটি ট্রাকে প্রায় ৬০ মেট্রিক টন টমেটো এ বন্দরে প্রবেশ করে।

বন্দর পরিচালনাকারী বেসরকারি প্রতিষ্ঠান পানামা সোনামসজিদ পোর্ট লিংক লিমিটেডের জনসংযোগ কর্মকর্তা টিপু সুলতান এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, আগে সোনামসজিদ স্থলবন্দর দিয়ে টমেটো আসলেও প্রায় তিন বছর ধরে তা বন্ধ ছিল। রোববার হঠাৎ করেই দুটি ট্রাকে টমেটো আমদানি করা হয়।

তিনি আরও বলেন, সন্ধ্যার মধ্যেই দেশীয় ট্রাকে করে টমেটোগুলো দেশের বাজারে চলে যাবে। জয়নাল আবেদিন নামে একটি আমদানিকারক এ টমেটোগুলো আমদানি করেন। বাজার সংশ্লিষ্টরা বলছে, দেশের গ্রীষ্মকালীন টমেটো চাষ বাড়লেও দাম থাকে সাধারণ ক্রেতার নাগালের বাইরে।

কনজ্যুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ’র তথ্য অনুযায়ী- বর্তমানে দেশের বাজারে টমেটোর কেজি ১২০ টাকা থেকে ১৮০ টাকা পর্যন্ত। টমেটো আমদানি বাড়লে দাম কিছুটা কমতে পারে বলে জানিয়েছেন বাজার সংশ্লিষ্টরা।

এবার ভারত থেকে আসছে নতুন মাদক ‘উইন সেরেক্স কফ’

নারীর অধিকার ও ক্ষমতায়নে সরকার অঙ্গীকারবদ্ধ: হুইপ দুলু

জলবায়ু ক্ষতিপূরণ, ঋণমুক্ত অর্থায়ন ও নবায়নযোগ্য জ্বালানির দাবিতে সাইকেল র‌্যালি

নিয়ম না মেনে ৮০ বস্তা সার বিক্রি, ঈশ্বরদীতে ডিলারকে জরিমানা

মুক্তির হয়রানি থেকে মুক্তি পেতে চান সাবেক স্বামী

রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান

থানা থেকে পালানো আসামি ১৪ ঘণ্টা পর গ্রেপ্তার

হাজার কোটি টাকার লোকসান তবু ঘুরে দাঁড়ানোর স্বপ্ন

সারিয়াকান্দিতে আমনের বাম্পার ফলনে চাষির মুখে হাসি

ধর্ষণচেষ্টার মামলায় এনসিপি নেতা কারাগারে