হোম > সারা দেশ > রাজশাহী

সিরাজগঞ্জে জাল ভোট দেওয়ার অভিযোগে যুবকের কারাদণ্ড

জেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ

ছবি: আমার দেশ

সিরাজগঞ্জের উল্লাপাড়া জাল ভোট দেওয়ার অভিযোগে মো. রুবেল হোসেন নামে এক যুবককে দুই বছরের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার বেলা ৩টার দিকে ভ্রাম্যমাণ আদালতে বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এহসান আহম্মেদ খান এই কারাদণ্ড প্রদান করেন।

কারাদণ্ডপ্রাপ্ত রুবেল হোসেন কয়ড়া চরপাড়া গ্রামের আলতাফ হোসেনের ছেলে।

উল্লাপাড়া উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) ও সহকারী রিটার্নিং অফিসার এ টি এম আরিফ বলেন, দুপুর দেড়টার দিকে রুবেল হেসেন উল্লাপাড়া উপজেলার কয়রা ফাজিল মাদ্রাসা কেন্দ্রে জাল ভোট দিতে আসেন।

বিষয়টি বুঝতে পেরে তাকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে দুই বছরের কারাদণ্ড প্রদান করেন।

তানোরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশ নেবে ১ হাজার ৬৯ শিক্ষার্থী

পত্নীতলায় দুই শতাধিক হজযাত্রী নিয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

ভবন থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

বগুড়াকে শিক্ষা নগরী হিসেবে গড়ে তোলা হবে: শিক্ষামন্ত্রী

বিএনপিরই মধ্যে মুক্তিযোদ্ধা বেশি আছে: জ্বালানি মন্ত্রী

প্রতিমন্ত্রীর হুঁশিয়ারির পরও মাটি বিক্রির দৌরাত্ম্য থামছে না

কৃষকের কষ্ট আমরা দেখেছি, এবার স্বপ্ন পূরণের সময়: শিক্ষামন্ত্রী

গোদাগাড়ীতে নববর্ষে চীনা নাগরিকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ

রায়গঞ্জে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদ্‌যাপন

লালপুরে অভিযানে হেরোইন-ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক