হোম > সারা দেশ > রাজশাহী

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে নারী ও শিশুসহ ১৭ জনকে পুশ-ইন

চাঁপাইনবাবগঞ্জ ও গোমস্তাপুর প্রতিনিধি

ছবি: আমার দেশ

চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত দিয়ে নারী ও শিশুসহ ১৭ জনকে পুশ-ইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী- বিএসএফ। মঙ্গলবার রাতে জেলার গোমস্তাপুর উপজেলার চাড়ালডাংগা সীমান্ত দিয়ে তাদের পুশ-ইন করা হয়।

পরে বুধবার ভোরে তাদের আটক করে বিজিবি। বিজিবির ১৬ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সীমান্ত পিলার ২১৯/২৯-আর সংলগ্ন এলাকা বাংলাদেশে প্রবেশ করেন ওই ১৭ জন। পরে সীমান্ত থেকে প্রায় ৩ কিলোমিটার দূরে শিবনগর বাজার থেকে তাদের আটক করা হয়। আটককৃতদের মধ্যে ৮ জন পুরুষ, ৫ জন নারী ও ৪ জন শিশু রয়েছে। তারা সবাই খুলনা ও যশোরের বাসিন্দা।

বিজিবি অধিনায়ক আরও বলেন, আটককৃতরা অবৈধভাবে ভারতে গিয়ে তারা দেশটির পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছিলেন। এরপর তারা ভারতের আগ্রা কারাগারে ৩ বছর সাজা ভোগ করেন। সম্প্রতি তাদের সাজার মেয়াদ শেষ হয়।

কারাগার থেকে মুক্তি পেলে ভারতীয় পুলিশ তাদেরকে বিএসএফের কাছে হস্তান্তর করে। বিএসএফের ১২ ব্যাটালিয়য়েন টিলাশন ক্যাম্পের সদস্যরা তাদের বাংলাদেশে পুশ-ইন করে। পরে আজ সকালে তাদের গোমস্তাপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

যমুনা সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে যান চলাচল স্বাভাবিক

ধুনটে অটোভ্যান উল্টে পুকুরের পানিতে পড়ে চালক নিহত

যুবদল নেতার ওপর ককটেল হামলার মামলা, শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার

দুই দিন নো ম্যান্স ল্যান্ডে থাকা ২৮ জনকে ফিরিয়ে নিয়েছে বিএসএফ

রায়গঞ্জে সাপের কামড়ে প্রাণ গেল তিন বছরের শিশুর

লিচুর জন্য হিমাগার স্থাপনের সম্ভাবনা যাচাই করা হবে: বাণিজ্যমন্ত্রী

যমুনা সেতুর ওপর দুই বাসের সংঘর্ষে যান চলাচল বন্ধ, নিহত এক

গোমানী নদী থেকে বৃদ্ধের ভাসমান লাশ উদ্ধার

বিদ্যালয়ের পাশে তেলের ডাম্পিং পয়েন্ট, দুই লাখ টাকা জরিমানা

বগুড়ায় ডাকাত দলের চার সদস্য গ্রেপ্তার