হোম > সারা দেশ > রাজশাহী

বগুড়ায় আন্তঃজেলা ডাকাত চক্রের ৫ সদস্য গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার, বগুড়া

বগুড়ায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের পাঁচ সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত দুটি ট্রাক এবং ডাকাতি হওয়া গরু বিক্রির নগদ ১ লাখ ৫ হাজার টাকা উদ্ধার করা হয়।

বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) আতোয়ার রহমান জানান, গত ৮ আগস্ট শুক্রবার আনুমানিক রাত সাড়ে ৮টার দিকে বগুড়ার শাজাহানপুর উপজেলার পাড়তেখুর (আশেকপুর) এলাকায় একটি ফার্মে দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়। ডাকাতরা ফার্মের সিকিউরিটি গার্ডকে ধারালো অস্ত্র ও দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে বেঁধে ফেলে। এরপর তারা ফার্ম থেকে আনুমানিক ১০ লাখ টাকা মূল্যের ৮টি ফ্রিজিয়ান গরু এবং ১২ লাখ ১১ হাজার ৪৬৬ টাকা মূল্যের বিভিন্ন যন্ত্রাংশ লুট করে নিয়ে যায়। লুন্ঠিত মোট সম্পদের আনুমানিক মূল্য ছিল ২২ লাখ ১১ হাজার ৪৬৬ টাকা।

এই ঘটনার পর শাজাহানপুর থানায় একটি মামলা দায়ের করা হয় এবং তদন্তের দায়িত্ব দেওয়া হয় জেলা ডিবিকে। ডিবি পুলিশ দেশের বিভিন্ন জেলায় অভিযান চালিয়ে এই ডাকাতির সঙ্গে জড়িত পাঁচ ডাকাতকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃতরা হলেন, ভোলার বোরহান উদ্দিন থানার দক্ষিণ ছোট মানিক এলাকার দিদার (৩৪), আব্দুল মান্নান মুন্না (২৩), লক্ষীপুর এলাকার মো. সোহেল (২৮), একই জেলার তজিমুদ্দিন থানার সোনাপুর ইন্দ্রনারায়ণপুর গ্রামের জিয়াউর রহমান (৩৫) এবং ঢাকার আশুলিয়া থানার নিশ্চিন্তপুর এলাকার জাফর হোসেন (৪৫)।

অতিরিক্ত পুলিশ সুপার আরও জানান, গ্রেপ্তারকৃতদের কাছ থেকে গরু বিক্রির নগদ ১ লাখ ৫ হাজার টাকা এবং ডাকাতিতে ব্যবহৃত দুটি ট্রাক উদ্ধার করা হয়েছে। তারা সবাই আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য এবং বিভিন্ন এলাকায় ডাকাতি ও চুরিসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিল। আজ বিকেলে আসামিদের ডাকাতির মামলায় আদালতে পাঠানো হবে।

পতিত ফ্যাসিবাদের নাশকতার প্রতিবাদে রাবিতে বিক্ষোভ

সাবেক এমপিসহ ৮৮ জনের নামে মামলা, আ. লীগ, যুব ও ছাত্রলীগের ৪ নেতা গ্রেপ্তার

চলতি সপ্তাহেই জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে রূপপুরের বিদ্যুৎ

‘রাবিতে শিবির নিয়ে প্রোগ্রাম করা যাবে না’—হল প্রভোস্টকে ছাত্রদল কর্মী

এবার ভারত থেকে আসছে নতুন মাদক ‘উইন সেরেক্স কফ’

নারীর অধিকার ও ক্ষমতায়নে সরকার অঙ্গীকারবদ্ধ: হুইপ দুলু

জলবায়ু ক্ষতিপূরণ, ঋণমুক্ত অর্থায়ন ও নবায়নযোগ্য জ্বালানির দাবিতে সাইকেল র‌্যালি

নিয়ম না মেনে ৮০ বস্তা সার বিক্রি, ঈশ্বরদীতে ডিলারকে জরিমানা

মুক্তির হয়রানি থেকে মুক্তি পেতে চান সাবেক স্বামী

রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান