হোম > সারা দেশ > রাজশাহী

রাবি শিক্ষার্থী সায়মার মৃত্যুতে দায়ীদের বিচার দাবিতে বিক্ষোভ

রাবি প্রতিনিধি

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) সুইমিংপুলে সাঁতার কাটতে গিয়ে সমাজবিজ্ঞান বিভাগের ২০২০-২১ সেশনের শিক্ষার্থী সায়মা মারা গেছেন। সেখানে সাঁতার প্রশিক্ষক উপস্থিত থাকলেও তারা সাঁতার না জানায় সাহায্য করেনি বলে জানা গেছে। এ ঘটনায় বিক্ষোভে ফেটে পড়েছে সাধারণ শিক্ষার্থীরা। রোববার (২৬ অক্টোবর) রাত ৮টার পরে সব হল থেকে শিক্ষার্থীরা উপাচার্য বাসভবনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন।

রাবি উপাচার্য অধ্যাপক সালেহ হাসান নকীব প্রথমে তদন্তের জন্য ১৪ দিনের সময় চান। তবে শিক্ষার্থীদের দাবির মুখে পরবর্তীতে তা ৭২ ঘণ্টা করা হয়। শিক্ষার্থীদের দাবি, ২৪ ঘণ্টা মধ্যে সুষ্ঠু তদন্ত করে এর বিচার করতে হবে।

রাকসুর জিএস (সাধারণ সম্পাদক) সালাহউদ্দিন আম্মার বলেন, ‘কয়েকটা বিষয় প্রশাসনকে অবশ্যই জবাব দিতে হবে। একজন শিক্ষার্থী সাঁতার প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে, তাহলে তার ফিটনেস কেন চেক করা হয়নি? ফিটনেস চেক ছাড়া শরীরচর্চা বিভাগ শ্বাসকষ্টের সমস্যা থাকা একজন শিক্ষার্থীকে কীভাবে সাঁতারের প্রতিযোগিতায় অংশ নিতে অনুমতি দিলো? এটার জবাব তাদের দিতে হবে। সুইমিংপুলে স্বচ্ছ পানি কেন ছিল না এবং আধা ঘণ্টা ধরে একজন শিক্ষার্থী সুইমিং পুলে থাকলেও সেখানে দায়িত্বরত কর্মকর্তারা তা কেন দুর্ঘটনার সময় দেখতে পেলেন না— তারও জবাব দিতে হবে।’

তিনি আরও বলেন, ‘এছাড়াও রাবি মেডিকেল সেন্টারে আগেও বাংলা বিভাগের এক ভাইকে নিয়ে গেলে আধমরা অবস্থায় রামেকে পাঠানো হয়। আজও তারা আমার বোন সায়মাকে সঠিকভাবে কোনো চিকিৎসা দিতে পারেনি কেন? অবশ্যই সায়মা হত্যার সুষ্ঠু তদন্ত অনতিবিলম্বে নিশ্চিত করতে হবে।’

রাকসু ভিপি মোস্তাকুর রহমান জাহিদ বলেন, ‘আমরা এতক্ষণ ধরে আন্দোলন করতেছি, কিন্তু প্রশাসনের থেকে প্রতিনিধি আসতে এত সময় লাগে কেন জানি না। প্রশাসন মনে করে ওরা আন্দোলন করতেছে করুক, তারপর যখন ক্লান্ত হয়ে যাবে তখন আমরা যাবো। প্রত্যেকটা আন্দোলনেই তারা এমন করেছে। আমাদের ভাই-বোনদের ইচ্ছে করে কষ্ট দিচ্ছে। আমরা যদি নির্দিষ্ট সময় না দেই, তারা এমনভাবেই চলতে থাকবে। শুধু মন্নুজান হল না, বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা হলের শিক্ষার্থীরা সঠিক তদন্ত ও বিচার চাই। আমরা এখান থেকে বিচার নিশ্চিত করে যাবো ইনশাআল্লাহ।

উপাচার্য অধ্যাপক সালেহ হাসান নকীব বলেন, আমরা ইতোমধ্যে তদন্ত কমিটি গঠন করেছি। সেখানে ফরিদ সাহবকে (উপ-উপাচার্য) রাখা হয়েছে যাতে কোনো গড়িমসি না হয়। তারা ৭২ ঘণ্টা মধ্যে একটা প্রাথমিক রিপোর্ট দিবেন। সেটা দেখে আমরা সিদ্ধান্ত নেবো।

বগুড়ায় অবৈধ মজুতের ডিজেল জব্দ করে কৃষকের মাঝে ন্যায্যমূল্যে বিক্রি

শেরপুরে ১ লাখ ৬১ হাজার শিশু পাবে হামের টিকা

রায়গঞ্জে কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধার

পোরশায় উপজেলা প্রেসক্লাবের সভাপতি রাশেদ, সা.সম্পাদক শহিদুল

রাজশাহী মেডিকেলে হাম উপসর্গ নিয়ে শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১১

রাষ্ট্রদ্রোহ মামলায় ভাঙ্গুড়ায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার

গোমস্তাপুরে তেলের মজুত থাকা সত্ত্বেও বিক্রি বন্ধ, জরিমানা ৫০ হাজার

লালপুরে তাপমাত্রা ৩৭.৮ ডিগ্রি, বিপর্যস্ত জনজীবন

ভেড়ামারায় বৈশাখী উৎসবে ঐতিহ্যবাহী লাঠিখেলা

সোনামসজিদ সীমান্তে মাদক ও প্রাইভেটকারসহ আটক ১