হোম > সারা দেশ > রাজশাহী

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে রুশ প্রকৌশলীর মৃত্যু

উপজেলা প্রতিনিধি, ঈশ্বরদী (পাবনা)

ছবি: আমার দেশ

পাবনার ঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের অভ্যন্তরে দোরোখিন সের্গেই নামে এক রুশ নাগরিকের মৃত্যু হয়েছে। বুধবার সকাল সাড়ে ১০টায় প্রকল্পের অভ্যন্তরে নির্মাণাধীন এটোমটেক এনার্গো কোম্পানির কার্যালয় থেকে তার লাশ উদ্ধার করা হয়।

পুলিশ ও প্রকল্প সূত্রে জানা গেছে, দোরোখিন সের্গেই রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নির্মাণকাজে নিয়োজিত এটোমটেক এনার্গো কোম্পানিতে প্রকৌশলী হিসেবে কর্মরত ছিলেন। বুধবার সকালে কোম্পানির কার্যালয়ের ভেতরে তার লাশ পড়ে থাকতে দেখে সংশ্লিষ্টরা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

ঈশ্বরদী থানার তদন্ত কর্মকর্তা জামাল উদ্দীন জানান, খবর পেয়ে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের অভ্যন্তর থেকে রুশ নাগরিকের লাশ উদ্ধার করা হয়েছে।

তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়ে থাকতে পারে। তবে মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যায়নি।

ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ আশাদুর রহমান জানান, নিহত রুশ নাগরিকের মৃত্যুর কারণ নিশ্চিত করতে লাশ ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে বলে জানান ওসি।

এমএইচ

রামেক ছিল স্বৈরাচারবিরোধী আন্দোলনের ক্যান্টনমেন্ট

রূপপুরে থেকে যুক্ত হলো ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ

বাগাতিপাড়ায় গ্রামীণ ব্যাংকের প্রধান ফটকে পেট্রোল বোমা নিক্ষেপ

সিরাজগঞ্জে ট্রাকচাপায় দলিল লেখকসহ দুই পথচারী নিহত

স্বামী ও সন্তান হারানোর পর ক্যানসারের সঙ্গে লড়ছেন জুলাই শহীদ রনির মা

নাসার গবেষণাগারে মহাকাশের রহস্য উন্মোচনে কাজ করছেন ঈশ্বরদীর মাহমুদা

দিনাজপুর সীমান্তে নিরাপত্তা জোরদারে সতর্ক অবস্থানে বিজিবি

সিরাজগঞ্জে ব্যবসায়ীকে অপহরণের পর হত্যা, যুবকের যাবজ্জীবন

নাশকতা পরিকল্পনার অভিযোগে ইউনিয়ন আ.লীগ সভাপতি গ্রেপ্তার

আত্রাইয়ে শিয়ালের কামড়ে আহত ৭