হোম > সারা দেশ > রাজশাহী

আ. লীগ কার্যালয়সহ অবৈধ স্থাপনা উচ্ছেদের দাবিতে মানববন্ধন

উপজেলা প্রতিনিধি, চৌহালী (সিরাজগঞ্জ)

সিরাজগঞ্জের চৌহালী উপজেলার এনায়েতপুর কাপড়ের হাটে আওয়ামী-লীগ কার্যালয়সহ সকল অবৈধ স্থাপনা উচ্ছেদ ও হাট উন্নয়নের দাবিতে মানববন্ধন করেছে ব্যবসায়ীরা। রোববার (৯ নভেম্বর) দুপুরের দিকে এনায়েতপুর হাটখোলা চত্বরের সামনের সড়কে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

এনায়েতপুর হাট ইজারাদার, হাট বণিক সমবায় সমিতি লিমিটেড এবং তাঁত কাপড় ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের যৌথ উদ্যোগে আয়োজিত এ মানববন্ধনে শতাধিক ব্যবসায়ী অংশ নেন।

মানববন্ধনে অংশ নেয়া ব্যবসায়ীরা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে এনায়েতপুর হাটের মূল জায়গার ওপর আওয়ামী লীগ কার্যালয়সহ একাধিক অবৈধ স্থাপনা, দোকান ঘর ও বসত-ভিটা গড়ে তুলেছে প্রভাবশালীরা। সুযোগ বুঝে ইচ্ছেমত এসব দখল করেছে তারা। এতে হাটের মোট ৩১.৩৮ একর জায়গার মধ্যে প্রায় ২১.৩৮ একর ভূমি এখনো দখলদারদের কবলে রয়েছে।

এতে হাটের স্বাভাবিক ব্যবসা-বাণিজ্য ব্যাহত হচ্ছে। ব্যবসায়ীদের জন্য কাপড় বিক্রির সেড, ছাউনি ভঙ্গুর হয়ে গেছে। নেই ড্রেন সহ পানি ও টয়লেট সুবিধা। এ কারণে ক্রেতা-বিক্রেতারা সুবিধা বঞ্চিত হচ্ছে।

এতে সরকারের রাজস্ব আদায়ও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এবিষয়ে জেলা প্রশাসক বরাবর একাধিকবার অভিযোগ দাখিল করা হলেও কোন কাজ হয়নি। তাই বাধ্য হয়ে আমরা আন্দোলনে নেমেছি।

মানববন্ধনে এনায়েতপুর হাট বনিক সমিতির সভাপতি মাসুদ রানা, সাবেক সভাপতি আব্দুল খালেক, তাঁত কাপড় ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি আতাউর রহমান, হাটের ইজারাদার আনিসুর রহমান, এনায়েতপুর থানা যুবদলের যুগ্ম আহবায়ক জি কে ফরিদ ও ব্যবসায়ী হাজী তারা মিয়া প্রমুখ বক্তব্য রাখেন।

লাশ উদ্ধারে গিয়ে স্থানীয়দের হামলার শিকার পুলিশ

তানোরে ভ্যানের ধাক্কায় শিশুর মৃত্যু

কাজিপুরে গাছে ধাক্কা লেগে ট্রাক চালক নিহত

ছাত্রদল-যুবদলের ৯ নেতার জন্য দুঃসংবাদ

ধুনটে নাতির লাঠির আঘাতে দাদা নিহত, নাতি গ্রেপ্তার

নওগাঁয় স্ত্রী-সন্তানকে ছুরিকাঘাতে হত্যার পর স্বামীর আত্মহত্যা

রাজশাহীতে আ. লীগ কার্যালয়কে ‘মুজিব পাবলিক টয়লেট’ ঘোষণা

প্রেমের টানে ঈশ্বরদীতে প্রেমিক, তরুণ-তরুণীকে গাছে বেঁধে রাখলো এলাকাবাসী

ছেলেকে নকল দুধ তৈরিতে সহায়তা, মাকে ২০ হাজার টাকা জরিমানা

ইবি শিক্ষিকা রুনা হত্যার প্রতিবাদে রাবিতে মানববন্ধন