হোম > সারা দেশ > রাজশাহী

বগুড়ার শেরপুরে ট্রাকচাপায় দুই বন্ধু নিহত, আহত ১

উপজেলা প্রতিনিধি, শেরপুর (বগুড়া)

ভোটার হওয়ার জন্য ছবি তুলে বাড়ি ফেরার পথে বগুড়ার শেরপুরে ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেলে থাকা তিন বন্ধুর মধ্যে দুজন ঘটনাস্থলেই নিহত হয়েছেন। এ ঘটনায় সাগর নামে একজন গুরুতর আহত হয়েছেন।

নিহতরা হলেন মির্জাপুর ইউনিয়নের বিরইল গ্রামের আব্দুল হাইয়ের ছেলে শুভ ইসলাম (২০) ও সোলাইমানের ছেলে হৃদয় হাসান (২০)। সোমবার (১৭ মার্চ) সকাল ১১টায় ঢাকা-বগুড়া মহাসড়কের রাজাপুর বিরইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় রেদওয়ান জানান, সকালে তিন বন্ধু মোটরসাইকেল নিয়ে বিরইল থেকে মির্জাপুর স্কুলে নতুন ভোটারের ছবি তুলতে যায়। ছবি তুলে ১১টার দিকে বাড়ি ফিরছিলেন তারা। এ সময় অজ্ঞাতনামা একটি দ্রুতগতির ট্রাক পেছন থেকে মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলের পেছনে থাকা দুইজন ছিটকে রাস্তায় পড়ে গেলে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে শুভ ইসলাম ও হৃদয় হাসান ঘটনাস্থলেই মারা যায়।

মোটরসাইকেল চালক সাগর গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে রেফার

করা হয়।

এ বিষয়ে শেরপুর হাইওয়ে পুলিশের ইনচার্জ আজিজুল হক জানান, ট্রাকটি পালিয়ে যাওয়ায় আটক করা যায়নি। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

বগুড়ায় অবৈধ মজুতের ডিজেল জব্দ করে কৃষকের মাঝে ন্যায্যমূল্যে বিক্রি

শেরপুরে ১ লাখ ৬১ হাজার শিশু পাবে হামের টিকা

রায়গঞ্জে কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধার

পোরশায় উপজেলা প্রেসক্লাবের সভাপতি রাশেদ, সা.সম্পাদক শহিদুল

রাজশাহী মেডিকেলে হাম উপসর্গ নিয়ে শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১১

রাষ্ট্রদ্রোহ মামলায় ভাঙ্গুড়ায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার

গোমস্তাপুরে তেলের মজুত থাকা সত্ত্বেও বিক্রি বন্ধ, জরিমানা ৫০ হাজার

লালপুরে তাপমাত্রা ৩৭.৮ ডিগ্রি, বিপর্যস্ত জনজীবন

ভেড়ামারায় বৈশাখী উৎসবে ঐতিহ্যবাহী লাঠিখেলা

সোনামসজিদ সীমান্তে মাদক ও প্রাইভেটকারসহ আটক ১